Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Country

8 months ago

Pappu Yadav arrested: ৩১ বছরের পুরানো মামলায় গ্রেফতার পাপ্পু যাদব, অসুস্থ পূর্ণিয়ার সাংসদ

Purnea MP Pappu Yadav Arrested by Patna Police
Purnea MP Pappu Yadav Arrested by Patna Police

 

পূর্ণিয়া, ৭ ফেব্রুয়ারি : প্রায় ৩১ বছরের পুরানো মামলায় গ্রেফতার হলেন পাপ্পু যাদব। গ্রেফতার হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন পূর্ণিয়ার সাংসদ। নির্দল সাংসদ পাপ্পু যাদবকে চিকিৎসা পরীক্ষার জন্য পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল তাঁকে ভারতীয় দণ্ডবিধির ৪৬৮, ৫০৬ এবং ১২০বি ধারায় ১৯৯৫ সালের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

অসুস্থ বোধ করায় পাপ্পুকে প্রথমে আইজিআইএমএস (ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস) হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাঁকে পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ রাজীব কুমার সিং বলেন, "আমরা ভেতরে যাওয়া ঠিক মনে করিনি, কারণ এতে অন্যান্য রোগীদেরও সমস্যা হবে। পাপ্পু যাদবের আল্ট্রাসাউন্ড করা হচ্ছে।"

১৯৯৫ সালের জালিয়াতির মামলায় তীব্র নাটকীয়তার মধ্যে শুক্রবার গভীর রাতে বিহারের পূর্ণিয়া আসনের নির্দল সাংসদ রাজেশ রঞ্জন, যিনি পাপ্পু যাদব নামেই পরিচিত, তাঁকে তাঁর বাসভবন থেকে গ্রেফতার করেছে পাটনা পুলিশ। শুনানি প্রক্রিয়ায় বারবার অনুপস্থিত থাকার কারণে আদালত সম্পত্তি পরোয়ানা জারি করে, এরপর শুক্রবার মধ্যরাতে গ্রেফতার করা হয় পাপ্পুকে।

You might also like!