Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

8 months ago

Airtel Postpaid Plan: ভ্যালেন্টাইনস ডের আগেই প্রেমী যুগলদের জন্য সুখবর, নতুন ৬৯৯ টাকার ইনফিনিটি ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান আনল এয়ারটেল

Valentine’s Day Airtel offer
Valentine’s Day Airtel offer

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রেমের মাস শুরু হতেই গ্রাহকদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির এয়ারটেল। ভ্যালেন্টাইনস ডের আগে ওটিটি প্রেমী যুগল ও পরিবারের কথা মাথায় রেখে সংস্থা চালু করল নতুন ৬৯৯ টাকার ইনফিনিটি ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান। কম খরচে একাধিক সিম, বেশি ডেটা এবং একগুচ্ছ জনপ্রিয় ওটিটি সাবস্ক্রিপশন—সবকিছুই মিলবে একটি মাসিক বিলের মাধ্যমে।

জিএসটি-সহ মাসে ৬৯৯ টাকা খরচে এই প্ল্যানে একজন গ্রাহক একটি অ্যাকাউন্টের অধীনে দুটি সিম কার্ড পাবেন। পাশাপাশি পরিবারের আরও সর্বাধিক দু’জন সদস্যকে এই প্ল্যানে যুক্ত করার সুবিধা থাকছে। ফলে যাদের একাধিক নম্বর রয়েছে বা পরিবারের সবাই একটি বিলেই যুক্ত থাকতে চান, তাঁদের জন্য এটি অত্যন্ত সুবিধাজনক। এই পোস্টপেইড প্ল্যানে দেশজুড়ে আনলিমিটেড কলিং, প্রতি মাসে ১০০টি ফ্রি এসএমএস এবং মোট ১০৫ জিবি ডেটা দেওয়া হচ্ছে। এর মধ্যে মূল সিমে মিলবে ৭৫ জিবি এবং দ্বিতীয় সিমে ৩০ জিবি ডেটা।

তবে এই প্ল্যানের সবচেয়ে বড় আকর্ষণ ওটিটি ও ডিজিটাল সুবিধা। গ্রাহকরা বিনামূল্যে পাবেন ৬ মাসের অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন, ১ বছরের জিও হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন, এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম, এক বছরের অ্যাডোব এক্সপ্রেস প্রিমিয়াম, পাশাপাশি ১০০ জিবি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ। এর সঙ্গে স্প্যাম ও প্রতারণা রুখতে থাকছে এয়ারটেলের উন্নত ফ্রড ডিটেকশন সিস্টেম।  একাধিক নম্বরের জন্য আলাদা আলাদা বিলের ঝামেলা এড়াতে চাইলে এই নতুন ইনফিনিটি ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান আদর্শ। বিশেষ করে প্রেমী যুগল বা পরিবারের দুই সদস্যের জন্য এটি হতে পারে ভ্যালেন্টাইনস ডের আগেই একেবারে পারফেক্ট ডিজিটাল প্ল্যান। 


You might also like!