Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

7 months ago

TVS Jupiter 110 Prices Hiked: বাজার কাঁপানো TVS Jupiter 110 এবার আরও দামী! শোরুমে যাওয়ার আগে জেনে নিন প্রতিটি ভেরিয়েন্টের লেটেস্ট প্রাইস লিস্ট

TVS Jupiter 110
TVS Jupiter 110

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দেশের টু-হুইলার বাজারে জনপ্রিয়তার শীর্ষে থাকা TVS Jupiter 110-এর দাম বাড়ানোর ঘোষণা দিল TVS মোটর কোম্পানি। সংস্থাটি তাদের এই জনপ্রিয় ১১০ সিসি স্কুটারটির দাম ভেরিয়েন্টভেদে সর্বোচ্চ ৩,২৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে। উল্লেখ্য, কেবল জুপিটার নয়, সম্প্রতি নিজেদের পোর্টফোলিও সংশোধন করতে স্টার সিটি প্লাস (Star City Plus), রেডিয়ন (Radeon) এবং এনটর্ক ১২৫ (Ntorq 125)-এর মতো মডেলগুলোর দামও বাড়িয়েছে এই অটোমোবাইল জায়ান্টটি।

ভারিয়েন্ট অনুযায়ী দাম পরিবর্তনের তালিকা অনুযায়ী:

Drum ভ্যারিয়ান্টের আগের দাম ছিল 72,650 টাকা, নতুন দাম 75,600 টাকা।

Drum Alloy-এর দাম আগের 77,450 টাকা।  নতুন দাম 79,835 টাকা।  

Drum SXC-এর দাম আগের 81,250 টাকা থেকে বেড়ে হয়েছে 84,000 টাকা।

Disc SXC-এর দাম আগের 84,750টাকা থেকে বেড়ে হয়েছে 87,750 টাকা।  

Special Edition ভ্যারিয়ান্টের দাম সর্বাধিক বৃদ্ধি পেয়ে হয়েছে 88,900 টাকা। আগে ছিল  85,650 টাকা।

এই দাম পরিবর্তনের পর, TVS Jupiter 110-এর বেস ড্রাম ভ্যারিয়ান্ট এখন 75,600-টাকা এক্স শো'রুম মূল্যে পাওয়া যাবে, আর টপ-এন্ড স্পেশাল এডিশন মডেলটি নতুন দাম অনুযায়ী 88,900 টাকার এক্স শো রুম প্রাইজে বিক্রি হবে।

সম্প্রতি TVS-এর অন্যান্য দু'চাকা গাড়ির দামও সামান্য দাম বৃদ্ধি পেয়েছে। উদাহরণস্বরূপ, Ntorq 125-এর দাম 350 টাকা বৃদ্ধি পেয়েছে, Star City Plus এবং Radeon-এর দামও 300 টাকা বেড়েছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, এই দাম বৃদ্ধি সত্ত্বেও TVS Jupiter 110 তার জনপ্রিয়তা বজায় রাখবে। তবে, যারা এই মাসে স্কুটার কিনতে চাইছেন, তারা অবশ্যই নিকটস্থ ডিলারের সঙ্গে অন-রোড দাম যাচাই করবেন, কারণ ইন্স্যুরেন্স এবং RTO চার্জের পর চূড়ান্ত দাম আরও কিছুটা বাড়তে পারে।


You might also like!