Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Travel

7 months ago

Grandest Lord Shiva idol: মহাশিবরাত্রিতে ভক্তি আর ভ্রমণ একসঙ্গে! দেশের উচ্চতম শিবমূর্তিগুলিতে ঘুরে আসুন

Lord Shiva
Lord Shiva

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সামনেই মহাশিবরাত্রি। দেবাদিদেব মহাদেবের আরাধনার এই বিশেষ তিথিতে সংসারের সুখ, শান্তি ও সমৃদ্ধির আশায় শিবলিঙ্গে জল ঢালবেন অগণিত ভক্ত। নারী-পুরুষ নির্বিশেষে পালন করা হয় এই পবিত্র ব্রত। চলতি বছরে মহাশিবরাত্রি পড়েছে রবিবারে। ফলে আগু-পিছু কয়েকটি ছুটির বন্দোবস্ত করতে পারলে ছোট্ট ছুটির প্ল্যান করাই যায়। আর শিবরাত্রি উপলক্ষে ভ্রমণের ভাবনা থাকলে দেশের উচ্চতম শিবমন্দির ও শিবমূর্তিগুলিই হতে পারে আদর্শ গন্তব্য।


১. রাজস্থানের বিশ্বাস স্বরূপম মন্দিরের শিবমূর্তি ৩৬৯ ফুট লম্বা। এখানে শিবমূর্তির চোখে মুখে প্রশান্তির ছায়া। ভারতের আধ্যাত্মিক নিশানা হিসাবে এই মন্দিরটি বিবেচিত হয়। শিবরাত্রিতে এই মন্দিরে গিয়ে পুণ্যার্জনের পরিকল্পনা করতেই পারেন।

২. নেপাল যাওয়ার পরিকল্পনা করছেন? তবে আপনার গন্তব্য হতেই পারে কৈলাসনাথ মহাদেব মন্দির। যেখানে বছরের বেশিরভাগ দিন বহু ভারতীয় পর্যটক ভিড় জমান। ১৪৩ ফুট লম্বা এই শিবমূর্তি একবার চাক্ষুস করে আসতেই পারেন।

৩. কর্নাটকের মুরুদেশ্বর শিবমূর্তি দ্বিতীয় উচ্চতম। ১২৩ ফুটের এই শিবমূর্তি দেখতে ভিড় জমান অনেকেই। আপনিও একবার যেতেই পারেন।

৪. তামিলনাড়ুর আদিযোগী শিবমূর্তি ইতিমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম জুড়েছে। ১১২ ফুট উঁচু এই মূর্তি দেখলেই যেন শান্ত হয়ে যায় মন। তাই শিবরাত্রিতে এই মন্দির হতে পারে আপনার গন্তব্য।

৫. সিকিমের ১০৮ ফুট উচ্চতার শিবমূর্তিও উচ্চতমদের তালিকায় একটি। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে এই মন্দিরে একবার যেতে পারেন। শ্বেতপাথরের মন্দির এবং সঙ্গে শিবমূর্তি আপনাকে মুগ্ধ করবে।

৬. কর্নাটকের ওল্ড হ্যাল রোডের শিবভাম মন্দির অত্যন্ত জনপ্রিয়। এখানে শ্বেতপাথরের ধ্যানরত দেবাদিদেব অধিষ্ঠিত। ৬৫ ফুট লম্বা এই মূর্তি দেখতে বহু পুণ্যার্থী ভিড় জমান।

সব মিলিয়ে, এবারের মহাশিবরাত্রি শুধু উপবাস বা পুজোয় সীমাবদ্ধ না রেখে চাইলে তা হয়ে উঠতে পারে এক অনন্য তীর্থভ্রমণের অভিজ্ঞতা। বিশ্বাস, ভক্তি আর ভ্রমণের মেলবন্ধনে মহাদেবের দর্শনে কাটুক আপনার মহাশিবরাত্রি।

You might also like!