Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

7 months ago

Email Essentials: সময় বাঁচান, ইমেজ বাড়ান—জেনে নিন জিমেল সিগনেচারের সহজ কৌশল

Gmail Signature Setup
Gmail Signature Setup

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ডিজিটাল দুনিয়ায় এখন ইমেল শুধু বার্তা পাঠানোর মাধ্যম নয়, এটি আপনার ব্যক্তিত্ব ও পেশাদার পরিচয়ের অন্যতম প্রতিফলন। একটি সুসংগঠিত ও তথ্যসমৃদ্ধ ইমেল সিগনেচার আপনার যোগাযোগকে আরও বিশ্বাসযোগ্য ও প্রভাবশালী করে তুলতে পারে। নাম, পদবি, যোগাযোগ নম্বর, ওয়েবসাইট এমনকি সংস্থার লোগো—সব তথ্য একসঙ্গে সাজিয়ে দিলে প্রতিটি মেল হয়ে ওঠে আরও গোছানো ও প্রফেশনাল। জনপ্রিয় ইমেল পরিষেবা Gmail-এ খুব সহজেই এই সিগনেচার সেট করার সুবিধা রয়েছে। একবার সেট করে রাখলেই প্রতিটি মেলের শেষে স্বয়ংক্রিয়ভাবে তা যুক্ত হয়ে যায়। ফলে বারবার নিজের পরিচয় টাইপ করার ঝামেলা থাকে না, সময়ও বাঁচে।

∆ কীভাবে করবেন?

প্রথমে কম্পিউটার থেকে নিজের জিমেইল অ্যাকাউন্টটি খুলুন। ডানদিকের উপরের কোণে থাকা ‘সেটিংস’ আইকনে ক্লিক করে ‘সি অল সেটিংস’ অপশনে যান। সেখানে ‘জেনারেল’ ট্যাবের অধীনে স্ক্রল করলেই চোখে পড়বে ‘সিগনেচার’ অপশনটি। সেখানে আপনার প্রয়োজনীয় তথ্য লিখে দিন। জিমেইল আপনাকে টেক্সটের স্টাইল পরিবর্তন, রং বদলানো কিংবা ছবি ও লোগো যোগ করার অপশন দেবে। মনে রাখবেন, সিগনেচারের সর্বোচ্চ সীমা ১০,০০০ ক্যারেক্টার। তবে ছবি ব্যবহারের ক্ষেত্রে আয়তনের দিকে নজর রাখা জরুরি। কাজ শেষ হলে পৃষ্ঠার একদম নিচে গিয়ে ‘সেভ চেঞ্জেস’ বাটনে ক্লিক করলেই কাজ শেষ।

∆ একাধিক সিগনেচার ও এডিট:

প্রয়োজন অনুযায়ী আপনি একাধিক সিগনেচারও তৈরি করে রাখতে পারেন। যেমন, নতুন মেইলের জন্য একরকম এবং রিপ্লাই বা ফরোয়ার্ডের জন্য অন্যরকম। চাইলে আগে তৈরি করা সিগনেচার এডিট বা ডিলিট করাও সম্ভব। যাঁরা ‘সেন্ড মেইল অ্যাজ’ ফিচার ব্যবহার করে একাধিক ইমেল আইডি চালান, তাঁরা প্রতিটি আইডির জন্য আলাদা সিগনেচার সেট করতে পারেন। ইমেল ড্রাফট করার সময়ও নিচের দিকে থাকা কলম আইকন (ইনসার্ট সিগনেচার) থেকে তাৎক্ষণিক ভাবে এটি পরিবর্তন করা যায়।

ছাত্রছাত্রী থেকে শুরু করে ফ্রিল্যান্সার, স্টার্টআপ উদ্যোক্তা কিংবা কর্পোরেট পেশাজীবী—সবার জন্যই ইমেল সিগনেচার ব্যক্তিগত ব্র্যান্ড গড়ার একটি কার্যকর হাতিয়ার। সঠিকভাবে ব্যবহার করলে একটি ছোট সিগনেচারই বড় পার্থক্য গড়ে দিতে পারে আপনার পেশাদার যোগাযোগে।  


You might also like!