
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাস্তায় গাড়ি চালানোর সময় অসাবধানতাবশত বা অজান্তেই অনেকেই ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে ফেলেন। ফলে অজান্তেই কেটে যায় ই-চালান। তবে এখন আর এই নিয়ে চিন্তার কারণ নেই। প্রযুক্তির উন্নতিতে ঘরে বসেই খুব সহজে নিজের চালানের তথ্য জানা সম্ভব।Ministry of Road Transport and Highways-এর অধীনে পরিচালিত Parivahan Sewa পোর্টালের মাধ্যমে অনলাইনে ই-চালান চেক করা যায়। শুধু তাই নয়, একই প্ল্যাটফর্ম থেকে অনলাইনে জরিমানার অর্থও জমা দেওয়া সম্ভব। এর ফলে আর ট্রাফিক অফিসে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই।
অনলাইনে কীভাবে চালান চেক করবেন?
স্টেপ 1: চালান চেক করতে, আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট challan.parivahan.gov.in-এ যেতে হবে। আপনি মোবাইল বা ল্যাপটপ ব্রাউজারে এই ওয়েবসাইটটি খুলতে পারবেন।
স্টেপ 2: এই ওয়েবসাইটে আপনাকে ‘Check Challan Status’ এ ক্লিক করতে হবে।
স্টেপ 3: তারপর আপনার কম্পিউটার এবং মোবাইলে একটি নতুন পেজ খুলবে। এখানে আপনি চালান নম্বর, গাড়ির নম্বর এবং DL নম্বরের তিনটি অপশন দেখতে পাবেন। আপনাকে এর মধ্যে গাড়ির নম্বর অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ 4: ভেহিকল নম্বরের জায়গায় আপনাকে গাড়ির নম্বর লিখতে হবে। তারপর আপনাকে গাড়ির চেসিস নম্বর বা ইঞ্জিন নম্বর সহ ক্যাপচা কোড দিয়ে Get Details এ ক্লিক করতে হবে।
স্টেপ 5: তারপর পরবর্তী পেজে, আপনার গাড়িতে কোনো চালান থাকলে তা জানা যাবে। এর সাথে, আপনি আপনার DL (ড্রাইভিং লাইসেন্স) বা চালান নম্বর দিয়েও চালান চেক করতে পারেন।
অনলাইনে এইভাবে চালান পেমেন্ট করতে পারবেন
যদি আপনার গাড়ি বা DL-এ চালান হয়ে।থাকে, তাহলে আপনি অনলাইনেও তা পেমেন্ট করতে পারেন। আপনি চালানের ডিটেইলস সহ Pay Now বাটনটি দেখতে পাবেন। আপনি এই বাটনে ক্লিক করে পেমেন্ট করতে পারেন। অনলাইন পেমেন্টের জন্য, আপনি ক্রেডিট, ডেবিট বা UPI এর সাহায্যে অর্থ প্রদান করতে পারেন।
