Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Technology

2 years ago

Whatsapp Update: হোয়াটসঅ্য়াপে নয়া ফিচার, এক ফোন থেকে দুটি অ্য়াকাউন্ট ব্যবহারের সুবিধা

whatsapp
whatsapp

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবর্তমানে অতি জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্য়াপগুলির মধ্যে অন্যতম হোয়াটসঅ্য়াপ। ব্যবহারকারীদের সুবিধার জন্য নিয়মিত বিভিন্ন আপডেট দেয় তারা। এবার আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার যোগ করেছে মেটার এই প্ল্যাটফর্মটি। এবার একটি হোয়াটসঅ্য়াপ থেকেই দুটি অ্য়াকাউন্ট ব্যবহার করতে পারবেন। ফলে দুটি হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট ব্যবহার করার জন্য দুটি আলাদা ফোন ব্যবহার করতে হবে না।

সম্প্রতি মেটার CEO মার্ক জুকারবার্গ নতুন এই ফিচারের বিষয়ে ঘোষণা করেছেন। বেশ কিছু ফোনে এই ফিচার ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। ধীরে ধীরে বাকি সমস্ত হোয়াটসঅ্য়াপ ব্যবহারকারীই এই ফিচার ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

জেনে নিন কীভাবে একটি ফোন থেকে দুটি হোয়াটসঅ্য়াপ নম্বর ব্যবহার করবেন?

প্রথমে হোয়াটসঅ্য়াপের সেটিংস অপশনে ট্যাপ করুন। এরপর নামের পাশে একটি অ্য়ারো চিহ্ন দেখতে পাবেন। ওই অপশনে ক্লিক করুন।

এরপর অ্য়াড অ্য়াকাউন্ট (Add Account) অপশনটি বেছে নিন। ওই অপশন থেকেই দ্বিতীয় অ্য়াকাউন্টের সেটআপ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

পুরো সেটআপ প্রক্রিয়া সম্পন্ন হলে একটি ফোন থেকে দুটি নম্বরের হোয়াটসঅ্য়াপ ব্যবহার করতে পারবেন।

You might also like!