Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Technology

2 years ago

Vi WiFi Calling: মোবাইলে ব্যালেন্স শেষ? তারপরেও কলিংয়ের সুবিধা! নয়া পরিষেবা Vi-এর

Vi WiFi Calling
Vi WiFi Calling

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমোবাইলে ব্যালান্স শেষ? কোনও চিন্তা নেই। তারপরেও ফোন করার সুবিধা দেবে VI। রাজ্যে নয়া পরিষেবা চালু করতে চলেছে এই মোবাইল সার্ভিস প্রোভাইডার।

দেশের একাধিক রাজ্যে চালু হয়েছিল আগেই। এবার বাংলায় WiFi কলিং পরিষেবা চালু করতে চলেছে সংস্থাটি। এর ফলে ফোনে রিচার্জ না থাকলেও সমস্যা নেই। যেকোনও WiFi জ়োন থেকে কলিংয়ের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। সংস্থার তরফে জানানো হয়েছে, সাধারণ মোবাইল নেটওয়ার্কের তুলনায় অনেক ভালো ভয়েস কোয়ালিটি পাওয়া যাবে। শুধুমাত্র মোবাইল ফোনে WiFi কলিং ফিচার থাকলেই এই সুবিধা পাওয়া যাবে।

ইতিমধ্যে দিল্লি, গুজরাট, রাজস্থান, উত্তর প্রদেশের একটা বড় অংশ, পঞ্জাব, মহারাষ্ট্র, গোয়া, মুম্বই, হরিয়ানা, কেরালায় এই সুবিধা চালু হয়েছে। এবার কলকাতা ও অধিকাংশ জেলায় এই পরিষেবা পাওয়া যাবে।

সম্প্রতি মোবাইল ইন্ডিয়া কংগ্রেসে VI এর তরফে জানানো হয়েছে গোটা দেশে 5G নেটওয়ার্ক তৈরির কাজ চলছে। খুব তাড়াতাড়ি সারা দেশেই 5G পরিষেবা পাওয়া যাবে।

You might also like!