Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

1 year ago

Reliance Jio Electric Scooter Launch: বাজারে এল জিও-র নতুন ইলেক্ট্রিক স্কুটার ,জেনে নিন দাম- ফিচারস!

Reliance Jio Electric Scooter Launch
Reliance Jio Electric Scooter Launch

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দেশের টেলিকম জায়ান্ট জিও (jio) এবার প্রবেশ করল ইলেক্ট্রিক যানবাহনের জগতে । পেট্রোল নির্ভরতা কমাতে  বাজারে আসছে একের পর এক যানবাহন । বাজারে এখন চোখ পড়ছে চার চাকা ও দু চাকার গাড়ি । এবার বাজারে এল  জিও-র নতুন ইলেক্ট্রিক স্কুটার। পেট্রোলের তুলনায় খরচ অনেকটাই কম, ওজন হালকা । শহরের রাস্তার জন্য একেবারে ফিট । তবে গ্রামীন রাস্তাতেও সমান সচ্ছন্দে চলবে এই যানবাহন। কোম্পানির দাবি রোজকার যাতায়াতের জন্য এই স্কুটার একেবারে আদর্শ । এই স্কুটারটির একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর লেগ স্পেস ।এখানে ব্যাগ থেকে মাঝারি মাপের প্যাকেটও রাখা যাবে । প[ লম্বা করা যায় । রাইডার ও পিলিয়নে দেওয়া হয়েছে ভালো কুশ্য়ন সিট।ফলে লম্বা দূরত্ব গেলে সমস্যা হয় না। দেওয়া হয়েছে ১২ ইঞ্চির অ্যালয় হুইল। ফলে রাস্তায় এর গ্রিপ ভালো।

ফিচার - জিওর এই স্কুটারে দেওয়া হয়েছে 4KW এর মোটর। এটি তৈরি করতে পারে ১১০ নিউটন মিটার টর্ক। ফলে শহরের রাস্তায় এটির গতি হবে অত্যন্ত মসৃণ।

তিনটি রাইডিং মোড রয়েছে এই স্কুটারে।  রাইডিংগুলি হল-

ইকো মোড- চার্জ বাঁচানোর জন্য;

সিটি মোড-শহরে রোজকার চালানোর জন্য;

স্পোর্টস মোড-হাইওয়েতে চালানোর জন্য। 

ব্য়াটারি- স্কুটারটিতে রয়েছে 3.2 kWh এর লিথিয়াম আয়ন ব্যাটারি। এতে চলা যেতে পারে ৮০-১০০ কিলোমিটার পথ। জিও এই স্কুটারে ব্যবহার করেছে হাইব্রিড চার্জিং মডেল। ফলে এটিকে বাড়িতে চার্জ দেওয়া তো যায়ই পাশাপাশি জিও ডেডিকেটেড স্টেশন থেকেও ব্যাচারি বদলে নেওয়া যায়। এই ব্য়াটারি ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট। বেশকিছু হাইএন্ড ফিচার রয়েছে Jio Electric Scooter2025-এ। সেটি হল, এই স্কুটারে রয়েছে 4G LET কানেকটিভিটি। লোকেশন ট্র্যাকার, মেনটেইনেন্স অ্লার্ট এবং চুরি রুখতে রয়েছে জিও ফেনসিং। পাশাপাশি এটিকে অ্যাপের সাহায্যে যোগ করা য়ায় জিওমার্টের সঙ্গে।

দাম কত - জিওর দাবি তাদের এই স্কুটার পেট্রোলের স্কুটারে থেকে অন্তত পাঁচগুন কম সস্তা। এটির টার্গেট কাস্টমার হল যারা রোজ বাইক ব্যবহার করেন,  পড়ুয়া, টেক স্যাভি মানুষজন ও যারা একটু সস্তা বাহন চান। এটির দাম হতে পারে ৭০০০০-৮০০০০ টাকা।


You might also like!