Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Offbeat and viral

3 years ago

Viral Video: মাথায় আস্ত একখানা মৌচাকের টুপি! যুবকের কাণ্ড দেখে হতবাক নেটপাড়া

A full beehive hat on the head of an young guy!
A full beehive hat on the head of an young guy!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মৌমাছির বাসাই নিজের মাথায় পড়ে দিব্যি ঘুরছেন এক যুবক। তাঁর ওই কাণ্ড দেখে রীতিমতো হতবাক নেটপাড়া। সম্প্রতি এক ভিডিয়োতে এক যুবকের মাথায় দেখা যায় বিশালাকার মৌচাক। শুনেই আপনার গা ঘিন ঘিন করলেও যুবককে কিন্তু দিব্যি মৌচাক মাথায় নিয়েই ঘুরে বেড়াতে দেখা গিয়েছে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, এক যুবকের চুলে রয়েছে বিশালাকার মৌচাক। অজস্র মৌমাছি মাথায় নিয়ে কেউ যে এত সাবলীলভাবে ঘুরে বেড়াতে পারে তা দেখেই চমকে উঠেছেন সকলে।

উল্লেখিত ওই ভিডিওতে আরও দেখা গিয়েছে, ওই যুবকের চুলের আদলে বাসা বেঁধেছে মৌমাছিরা। মুখের চারপাশে ঘুরে বেড়াচ্ছে মৌমাছির দল। এদিকে কোনও ভ্রূক্ষেপই নেই যুবকের। প্রথমে এক জায়গায় দাঁড়িয়ে তাঁকে ফোনে কথা বলতে দেখা যায়। তারপর হেঁটে একটি বাড়ির দিকে চলে যান তিনি।

You might also like!