Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Livelihood message

2 years ago

BECIL Recruitment 2023: BECIL-এ কর্মীনিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে

BECIL Recruitment 2023
BECIL Recruitment 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চাকরির বিজ্ঞপ্তি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্টস ইন্ডিয়ান লিমিটেডে। মনিটর পদে নিয়োগ করা হবে। বৃহস্পতিবার থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।

পদ

মনিটর পদে কর্মী নিয়োগ করবে BECIL।

শূন্যপদ

বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ২৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে এই সংস্থা।

আবেদন ফি

এই পদে আবেদন করার জন্য সাধারণ প্রার্থীদের ৮৮৫ টাকা আবেদন ফি দিতে হবে। সংরক্ষিত শ্রেণির জন্য আবেদন ফি ৫৩১ টাকা।

যোগ্যতা

আগ্রহী আবেদনকারীদের স্নাতক পাশ করতে হবে। কম্পিউটারে জ্ঞান থাকা বাধ্যতামূলক। এই পদে আবেদনের জন্য ভাষাগত দক্ষতাও থাকতে হবে। কমপক্ষে এক বছর মিডিয়া বা নিউজে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের শেষ দিন

এই পদে বৃহস্পতিবার থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ দিন ৮ ডিসেম্বর, ২০২৩

কীভাবে আবেদন

www.becil.com-এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কেরিয়ার পেজে গিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। ফর্ম ফিল-আপ করতে হবে। ভবিষ্যতের জন্য ফিল-আপ করা ফর্ম প্রিন্ট আউট রেখে দিতে পারেন।

You might also like!