Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

6 months ago

sex in water: রোম্যান্স নাকি বিপদ? সুইমিং পুলে ঘনিষ্ঠতায় কী কী ঝুঁকি লুকিয়ে

Swimming Pool Intimacy Risks
Swimming Pool Intimacy Risks

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত জীবনে বৈচিত্র্য আনতে অনেক দম্পতিই নতুন অভিজ্ঞতার খোঁজ করেন। তার মধ্যে সুইমিং পুলে ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছাও অনেকের থাকে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই ধরনের ফ্যান্টাসি সব সময় নিরাপদ বা আরামদায়ক নাও হতে পারে।

জলের মধ্যে শরীরের স্বাভাবিক ভারসাম্য ও সুরক্ষা ব্যাহত হতে পারে, ফলে অস্বস্তি বা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই এমন ইচ্ছা পূরণের আগে ভালভাবে ভেবে নেওয়াই বুদ্ধিমানের কাজ বলে মত বিশেষজ্ঞদের।এক বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, সুইমিং পুলের জলে যৌনতা মহিলাদের শরীরের ক্ষতি করতে পারে। এই জলে যোনিতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। জলের নিচে সঙ্গমের ক্ষেত্রে গর্ভবর্তী হওয়ার ঝুঁকিও বাড়ে। কারণ জলের মধ্যে কন্ডোম অনেক সময় নিজের সঠিক ভূমিকা পালন করতে পারে না। জলের নিচে ঝুঁকে তা দেখাও সম্ভব হয় না। ফলে সমস্যায় পড়তে হয় মহিলাদেরই।


সুইমিং পুল পরিষ্কার রাখতে, পোকামাকড় মারতে নানা ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। যা নিঃসন্দেহে শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। বিশেষ করে মহিলাদের গোপনাঙ্গে এর বেশি প্রভাব পড়ে। যোনির প্রয়োজনীয় ব্যাকটেরিয়া এবং আর্দ্রতাকে ক্ষতিগ্রস্ত করে জলে উপস্থিত এই কেমিক্যাল।

 এক গবেষণা বলছে, বেশিরভাগ সুইমিং পুলই দূষিত থাকে মানুষের মূত্রে। বাকিটা নিশ্চয়ই আর বলে দেওয়ার প্রয়োজন হয় না। সুইমিং পুলে সঙ্গম। বিষয়টি ভাবতে যতটা আকর্ষণীয় মনে হয়, বাস্তবে কিন্তু তেমনটা নয়। কারণ সুইমিং পুলের মেঝেতে বেশ পিছল থাকে। যাতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একবার পিছলে গেলে মাথায় আঘাত লাগতে পারে। আর মিলনের সঙ্গে সজোরে শরীরে ধাক্কা লাগলে তা খুব একটা সুখের স্মৃতি হবে না।

You might also like!