Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Life Style News

6 months ago

Laundry Tips: প্রিয় রঙিন পোশাক ফিকে হয়ে যাচ্ছে? ধোয়া ও শুকোনোর সঠিক নিয়মেই ফিরবে জৌলুস

Colorful Clothes Laundry Care
Colorful Clothes Laundry Care

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আলমারিতে যত যত্নেই রাখা হোক, প্রিয় রঙিন পোশাকের আসল সৌন্দর্য কিন্তু নির্ভর করে তার উজ্জ্বল রঙের উপর। কিন্তু অনেক সময়ই দেখা যায়, কয়েকবার ধোয়ার পরেই জামার রং ফিকে হয়ে যাচ্ছে। ফলে নতুনের সেই ঝলক আর থাকে না। বিশেষজ্ঞদের মতে, এর পিছনে বড় কারণ হল ধোয়া ও শুকোনোর কিছু সাধারণ ভুল।

১। জামা কাচার সময়ে জলে একটু নুন মিশিয়ে দিন। বেশি রং উঠতে পারে যে পোশাকে সেটি নুন-জলে অন্তত আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। যে টুকু রং ওঠার উঠে যাবে আগেই, পরে আর উঠবে না তেমন।

২। জামার ভিতরের দিকটি বাইরে দিকে করে নিন। তার পরে কাচুন। রঙিন জামা কখনওই গরম জলে কাচা ঠিক নয়। ঠান্ডা জলে কাচুন। বেশি ক্ষণ সাবান জলে ভিজিয়ে না রেখে তা দ্রুত কেচে নিন।

৩। রং ওঠার সম্ভবনা থাকলে, সেটি সব সময়েই আলাদা ভাবে কাচা উচিত। কোনও হালকা পোশাক একেবারেই এক সঙ্গে কাচা যাবে না।

৪। জামা শুকোতে হবে ছায়ায়। হাওয়া আসে অথচ রোদ পড়বে না এমন জায়গায় রঙিন পোশাক মেলে দিন। শুকোতে দেওয়ার সময়েও জামার ভিতরের অংশটি বাইরের দিকেই রাখতে হবে।

৫। রঙিন জামা বেশি না কাচাই ভাল। সাবধানে ব্যবহার করলে বার বার কাচার দরকার হবে না। চেষ্টা করতে পারেন জল দিয়ে না কেটে ড্রাই ক্লিনিং করিয়ে নিতে। 

সঠিক যত্ন নিলে প্রিয় রঙিন পোশাক অনেকদিন পর্যন্ত নতুনের মতোই উজ্জ্বল রাখা সম্ভব। তাই সামান্য কিছু নিয়ম মেনে চললেই ফিকে হয়ে যাওয়া রঙের চিন্তা থেকে মুক্তি মিলতে পারে।  


You might also like!