
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বহু বাধা বিঘ্ন পার করে অবশেষে সফল হল মেট্রোর ট্রায়ল রান। সফলভাবে গঙ্গার তলা দিয়ে ছুটল মেট্রো। মাত্র আধঘণ্টায় মহাকরণ থেকে হাওড়া ময়দান পৌঁছে গেল মেট্রোর একটি রেক।বুধবার বেলা ১২টা নাগাদ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
বউবাজার বিপর্যয়ের পর কিছুটা শ্লথ হয়েছিল কাজের গতি। আশা-আশঙ্কার দোলাচলের মধ্যেই এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ এসপ্ল্যানেড থেকে মহাকরণের উদ্দেশে রওনা দেয় মেট্রোর একটি রেক। সেখানে বিদ্যুৎ ছিল না, ব্যাটারিচালিত গাড়ির মাধ্যমে রেক নিয়ে যাওয়া হয় মহাকরণ স্টেশনে।
(খবর টি সবে মাত্র পাওয়া গিয়েছে , বিস্তারিত জানতে পেজ টি রিফ্রেস করতে থাকুন)
