Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

3 weeks ago

Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যায় জমজমাট তারাপীঠ মন্দির, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari on Kaushiki Amavasya 2026
Suvendu Adhikari on Kaushiki Amavasya 2026

 

কলকাতা, ১০ সেপ্টেম্বর : কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট তারাপীঠ মন্দির। এছাড়াও বিপুল আয়োজন কালীঘাট মন্দিরেও। এই প্রথম সারাদিনে তিনবার গঙ্গাআরতি হবে তারাপীঠে। সন্ধ্যায় পুজো দিতে কালীঘাটে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল থেকেই তারাপীঠ ও কালীঘাট মন্দিরে ভক্তদের ভিড় দেখা গিয়েছে।

কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে মা তারার চরণে প্রণাম জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, মা তারার অশেষ কৃপায় সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গলময় হয়ে উঠুক। দূর হোক সকল অশুভ ও অন্ধকার। তারা মায়ের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক। সকলকে কৌশিকী অমাবস্যার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান মুখ্যমন্ত্রী।

You might also like!