Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

MLA Oath Ceremony:ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত,বোসের ডাকে সায়ন্তিকা রাজভবনে যাবেন না কেন ?

Governor CV Anand Bose and Sayantika Banerjee
Governor CV Anand Bose and Sayantika Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আবার বিধায়কদের শপথ নিয়ে দোলাচল ! এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত বঙ্গে । রানগরের নতুন নির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আগামী ২৬ জুন রাজভবনে ডেকেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর এক নতুন বিধায়ক, ভগবানগোলার রেয়াত হোসেন সরকার অবশ্য এখনও এমন আমন্ত্রণ পাননি বলে জানিয়েছেন। তবে আমন্ত্রণ পেলেও সরাসরি বিধায়কদের রাজভবনে না যেতে বলারই অবস্থান নিচ্ছে তৃণমূল।

লোকসভা নির্বাচনের সঙ্গেই ভগবানগোলা ও বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছিল। কিন্তু রাজভবন থেকে সবুজ সংকেত না পাওয়ায় দুই বিধায়কের শপথ গ্রহণ আটকে রয়েছে বলে তৃণমূলের তরফে অভিযোগ। এর মধ্যে প্রবীণতম মহিলা বিধায়ক-সহ আরও কিছু তথ্য চেয়ে রাজ্যপাল বোস চিঠি পাঠিয়েছেন। ক্ষুব্ধ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও পাল্টা চিঠি দিয়ে রাজ্যপালকে ‘সাংবিধানিক নিয়ম’ স্মরণ করিয়ে দিয়েছেন। এই টানাটানির মধ্যেই আগামী ২৬ তারিখ রাজভবনে সায়ন্তিকাকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। সায়ন্তিকা রবিবার বলেছেন, “উপনির্বাচনের ক্ষেত্রে সাধারণত স্পিকার বা ডেপুটি স্পিকারকে শপথ প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব দেন রাজ্যপাল। কিন্তু তা না করে, বিধানসভাকে কিছু না জানিয়ে সরাসরি আমাকে চিঠি পাঠানো হয়েছে। তবে ভগবানগোলার বিধায়ককে কোনও চিঠি পাঠানো হয়নি বলেই শুনেছি। সেখানে আমি একা কেন যাব? আমি যাব না।” আর রেয়াতের বক্তব্য, “শপথ গ্রহণের জন্য এখনও আমি কোনও ডাক পাইনি। তিন সপ্তাহ পরেও শপথ না নিতে পারা গণতন্ত্রের পক্ষে শুভ নয়।বিধানসভার বিষয়ে স্পিকার যা বলবেন, তা-ই করব।”


You might also like!