kolkata

3 years ago

MLA Tapas Chattopadhyay : সিপিএম আমলে 'চিরকুটে' চাকরির কথা মানলেন রাজাহাটের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও

Tapas Chattopadhya
Tapas Chattopadhya

 

বারাসত, ৩০ মার্চ  : উদয়ন গুহর পর এবার চিরকুটে চাকরি নিয়ে প্রশ্ন তুললেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বারাসাত জেলা পার্টি অফিসে বসে তাপস বলেন, বাম আমলে অনেক ভালো নম্বর পাওয়া ছেলেমেয়েকে শূন্য দেওয়া হয়েছে। আবার অনেক শূন্য পাওয়া মানুষের চাকরি হয়েছে। যদি কখনও মুখ্যমন্ত্রী তাঁর কাছে ওই লিস্ট চায়, তাহলে সেই লিস্ট তিনি মুখ্যমন্ত্রীর হাতে তুলেও দেবেন বলে জানান। তবে তিনি দাবি করেন, তিনি নিজে কখনও এই ধরনের চিরকুট দিয়ে কারও চাকরি করিয়ে দেননি।

প্রসঙ্গত, তাপস চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে সিপিএম দলের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১১ সালে সিপিএমের হয়ে নির্বাচনেও দাঁড়িয়েছিলেন। কিন্তু তৃণমূলের পরিবর্তনের হাওয়ায় হেরে যান। পরবর্তীতে তাপস সিপিএম দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে জিতে তিনি এখন বর্তমানে বিধায়ক। সিপিএমের আমলের চিরকুট চাকরি নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম। তখন ফের শাসকদলের আরও এক তৃণমূলের বিধায়কের মন্তব্যে ফের একবার চর্চা শুরু হয়েছে।

You might also like!