Breaking News
 
Vande Mataram : শপথ অনুষ্ঠান ঘিরে বন্দে মাতরম বিতর্ক, ধর্মনিরপেক্ষ সরকার নিয়ে তোপ ভিসিকের cm Suvendu Adhikari : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চিন্তার কারণ নেই, বেকার ভাতাও চালু থাকবে, ঘোষণা শুভেন্দু সরকারের Land handover to Bsf : কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে রাজ্য, প্রথম ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত BJP : রাজনৈতিক হিংসা ইস্যুতে বড় পদক্ষেপ, নিহত ৩২১ বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার Suvendu Adhikari :শপথের পরই অ্যাকশনে শুভেন্দু সরকার, প্রথম ক্যাবিনেটে বিএসএফ ও আয়ুষ্মান ভারত নিয়ে বড় সিদ্ধান্ত Suvendu Adhikari and Samik Bhattacharya : সল্টলেকের দলীয় কার্যালয়ে শমীক-শুভেন্দু বৈঠক, বৈঠক শেষে কী বার্তা দিলেন শমীক ভট্টাচার্য?

 

Video

1 hour ago

Puja Banerjee Baby Shower: গোলাপি শাড়িতে মাতৃত্বের আভা, সাধভক্ষণে উজ্জ্বল পূজা বন্দ্যোপাধ্যায়

Puja Banerjee Baby Shower
Puja Banerjee Baby Shower

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ নিতে চলেছেন বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। এপ্রিল মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। আর মাতৃদিবসের আবহে এবার অনুষ্ঠিত হল তাঁর সাধভক্ষণের অনুষ্ঠান। ঘরোয়া আয়োজনে পরিবার, বন্ধু এবং কাছের মানুষদের উপস্থিতিতে জমে উঠল বিশেষ দিনটি।

নিজের সমাজমাধ্যমের পাতায় সেই অনুষ্ঠানের একাধিক ঝলক শেয়ার করেছেন পূজা। উজ্জ্বল গোলাপি শাড়িতে সেজে উঠেছিলেন হবু মা। সিঁথিতে চওড়া সিঁদুর, ফুলের গয়নায় সাজানো লুক এবং মুখভরা হাসিতে মাতৃত্বের উজ্জ্বলতা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছিল। পাশে ছিলেন অভিনেত্রীর স্বামী তথা অভিনেতা কুণাল ভার্মা। ভিডিও পোস্ট করে পূজা জানান, এদিন ছিল তাঁর ‘গোদভরাই’ অর্থাৎ সাধভক্ষণের অনুষ্ঠান। পাশাপাশি সকলের আশীর্বাদও চেয়েছেন এই তারকা দম্পতি। অনুষ্ঠানের একটি মুহূর্ত বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। পূজার কোলে দেখা যায় একটি পুতুল, যার চুলে বাঁধা ঝুঁটি। সেই দৃশ্য ঘিরেই শুরু হয়েছে জল্পনা। অনেকের অনুমান, প্রথম সন্তান পুত্র হওয়ায় এবার হয়তো কন্যাসন্তানের আশাতেই এমন প্রতীকী আয়োজন পরিবারের তরফে।  বাঙালি ব্রাহ্মণ পরিবারের মেয়ে পূজার শ্বশুরবাড়ি অবাঙালি, মুম্বইনিবাসী কুণালের বাড়ির রীতিম মেনেই হল পূজার সাধভক্ষণের অনুষ্ঠান। কমেন্ট বক্স জুড়ে শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা। ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে স্বজনেরা সকলেই হবু মা-বাবাকে আশীর্বাদ করেছেন। উল্লেখ্য, পূজা এবং কুণালের প্রথম সন্তান কৃষিভ। এবার খুব শ্রীঘ্রই দাদার ভূমিকায় দেখা যাবে তাঁকে। পরিবারের নতুন সদস্যকে ঘিরে এখন থেকেই আনন্দে মেতে উঠেছেন সকলে।


কয়েক সপ্তাহ আগেই অভিনব ভঙ্গিতে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়েছিলেন পূজা। হাতে প্রেগন্যান্সি কিট নিয়ে ভিডিও পোস্ট করে সুখবর ভাগ করে নেন তিনি। সেই ভিডিওতেই পূজা এবং কুণাল জানান, জীবনের নতুন অধ্যায়ে ফের পা রাখতে চলেছেন তাঁরা। ২০২০ সালে কোভিড পরিস্থিতির মধ্যেই সীমিত পরিসরে বিয়ে সারেন পূজা ও কুণাল। একই বছর তাঁদের প্রথম সন্তান জন্ম নেয়। চার বছরের ব্যবধানে এবার ফের সুখবর এসেছে অভিনেত্রীর পরিবারে। সব মিলিয়ে এখন নতুন অতিথির অপেক্ষায় দিন গুনছে গোটা পরিবার, আর অনুরাগীরাও শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন এই তারকা দম্পতিকে।

You might also like!