Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

4 months ago

Homemade Dish: বদলাচ্ছে আবহাওয়া, বাড়ছে সর্দি-কাশির দাপট! রোগ প্রতিরোধে ভরসা হতে পারে তেঁতোর ডাল

Healthy Tetor Dal Bengali Recipe
Healthy Tetor Dal Bengali Recipe

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ঋতু পরিবর্তনের এই সময়ে ঘরে ঘরে বাড়ছে ঠান্ডা লাগা, জ্বর, গলা ব্যথা আর খুসখুসে কাশির সমস্যা। বিশেষ করে শিশুদের মধ্যে ভাইরাল সংক্রমণের প্রকোপ এখন অনেক বেশি দেখা যাচ্ছে। চিকিৎসকদের মতে, আবহাওয়ার ওঠানামার সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়লে সহজেই ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই এই সময় খাবারের দিকেও বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বাঙালি রান্নাঘরে তেতো খাবারের আলাদা গুরুত্ব রয়েছে। অনেকেই বিশ্বাস করেন, নিয়মিত তেতো খেলে শরীর পরিষ্কার থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। তাই এই সময় উচ্ছে ভাজা, করলা ভাজা কিংবা তেতো সবজি দিয়ে নানা পদ রান্না হচ্ছে বাড়িতে বাড়িতে। তবে একই স্বাদের খাবার রোজ খেতে অনেকেরই অনীহা তৈরি হয়, বিশেষ করে ছোটদের। সেই কারণেই এখন অনেকেই ভরসা রাখছেন তেতোর ডালের উপর। তাই আজকের প্রতিবেদনে রইল তেতোর ডাল-র রন্ধন প্রণালী।

∆ উপকরণ:

মুগডাল: ১ কাপ

উচ্ছে বা করলা: ৩-৪টে

সর্ষের তেল: ২ টেবিল চামচ

নুন: স্বাদ মতো

হলুদ: ১ চা চামচ

শুকনো লঙ্কা: ২টি

পাঁচ ফোড়ন: আধ চা চামচ

রাঁধুনি: ১ চা চামচ

ঘি: ৩ টেবল চামচ


∆ প্রণালী: 

১) উচ্ছে পাতলা আর চাকা চাকা করে কেটে সামান্য নুন ও হলুদ দিয়ে ভেজে রাখুন।

২) মুগ ডাল শুকনো খোলায় হালকা লালচে করে ভেজে নিন।

৩) প্রেশার কুকারে মুগ ডাল সামান্য নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিন।

৪) এ বার কড়াইতে ঘি গরম করে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর রাঁধুনি ফো়ড়ন দিন। তাতে সেদ্ধ ডাল দিয়ে দিন।

৫) এ বার ভাজা উচ্ছের টুকরো আর স্বাদ মতো নুন দিয়ে ডাল ফুটতে নিন।

৬) ডাল ফুটে উঠলে আর এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিন।

তাই প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর ও ঘরোয়া খাবার রাখার পরামর্শ দিচ্ছেন তাঁরা। আর সেই তালিকায় জায়গা করে নিতে পারে সহজ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর তেতোর ডালও। 

You might also like!