Breaking News
 
cm Suvendu Adhikari : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চিন্তার কারণ নেই, বেকার ভাতাও চালু থাকবে, ঘোষণা শুভেন্দু সরকারের Land handover to Bsf : কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেবে রাজ্য, প্রথম ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত BJP : রাজনৈতিক হিংসা ইস্যুতে বড় পদক্ষেপ, নিহত ৩২১ বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার Suvendu Adhikari :শপথের পরই অ্যাকশনে শুভেন্দু সরকার, প্রথম ক্যাবিনেটে বিএসএফ ও আয়ুষ্মান ভারত নিয়ে বড় সিদ্ধান্ত Suvendu Adhikari and Samik Bhattacharya : সল্টলেকের দলীয় কার্যালয়ে শমীক-শুভেন্দু বৈঠক, বৈঠক শেষে কী বার্তা দিলেন শমীক ভট্টাচার্য? Suvendu Adhikari and Samik Bhattacharya: সল্টলেকে শমীকের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, বৈঠকে বসেন দু'জনে

 

kolkata

2 years ago

Weather forecast of Bengal: পারদ নামল কলকাতায়; সপ্তাহান্তেই বৃদ্ধির পূর্বাভাস, এখন শুষ্কই থাকবে আবহাওয়া

Weather forecast of Bengal
Weather forecast of Bengal

 

কলকাতা, ৬ মার্চ: আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। উল্টে আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা কমতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বুধবার কলকাতায় সামান্য কমল তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টা তাপমাত্রার পতন দেখা যেতে পারে। তবে সপ্তাহান্তে ফের বদলে যাবে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী দু'দিনে রাতের দিকের তাপমাত্রা দু’ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এই আবহাওয়া বেশি দিন স্থায়ী হবে না।

শুক্রবারের পর রাজ্য জুড়ে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবারের পরে দক্ষিণবঙ্গ জুড়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপাতত সকালে মনোরম আবহাওয়া থাকলেও, বেলা বাড়লে বাড়বে গুমোট গরম। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিন তাপমাত্রা সামান্য কমবে। শুক্রবারের পর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। রবিবার থেকে ক্রমশ চড়বে পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

You might also like!