Breaking News

 

kolkata

1 hour ago

Suvendu Adhikari Aide Killing: শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনে উত্তর প্রদেশ থেকে ধৃত ৩ শার্প শুটার

Three arrested from UP in connection with killing of Suvendu's aide
Three arrested from UP in connection with killing of Suvendu's aide

 

কলকাতা, ১১ মে : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে গ্রেফতার হল তিনজন শার্প শুটার। উত্তর প্রদেশ ও বিহার থেকে গ্রেফতার করার পর তাদের কলকাতায় নিয়ে আসা হয়। রাতভর ভবানীভবনে চলে জিজ্ঞাসাবাদ। সোমবার বারাসত আদালতে ওই তিনজনকে তোলার কথা। এই ঘটনায় সিট গঠন করে চলছে তদন্ত। কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা জানতে ভিনরাজ্যে পাড়িও দেন তদন্তকারীরা। ইতিমধ্যে তদন্তকারীরা খবর পান, আততায়ীরা ইউপিআই পেমেন্টের মাধ্যমে বালি টোলপ্লাজায় টাকা দেয়। ওই ডিজিটাল লেনদেন সূত্র ধরে উত্তর প্রদেশ ও বিহারে পৌঁছন তদন্তকারীরা। খুনের পর সেখানে পালিয়ে গিয়েই গা ঢাকা দিয়েছিল তারা। সেখান থেকে ওই তিন শার্প শুটারকে গ্রেফতার করা হয়। এই শার্প শুটারদের কে বা কারা ‘সুপারি’ দিয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সিআইডি জানিয়েছে, চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় তিন সন্দেহভাজনকে রবিবার (১০ মে) গ্রেফতার করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিহারের বক্সা থেকে ময়ঙ্ক রাজ মিশ্র ও বিকি মৌর্যকে গ্রেফতার করা হয়েছে এবং উত্তর প্রদেশের বালিয়া থেকে রাজ সিং নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে মধ্যমগ্রাম থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে। পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।

You might also like!