Breaking News

 

kolkata

3 years ago

vaccine : হাম, রুবেলার প্রতিষেধক দেওয়া শুরু হচ্ছে শহর ও শহরতলীর স্কুলগুলিতে

vaccine
vaccine

 

কলকাতা, ৬ জানুয়ারি : আগামী সপ্তাহ থেকে শহরের সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে হাম ও রুবেলার প্রতিষেধক দেওয়া শুরু হতে চলেছে। ১৫ বছর বা তার কমবয়সি পড়ুয়াদের ৯ জানুয়ারি থেকে প্রতিষেধক দেওয়া শুরু করবে বেশির ভাগ স্কুল।

স্কুলে পঠনপাঠন ও প্রতিষেধক প্রদান, দুই-ই একসঙ্গে চলবে বলে জানানো হয়েছে। বেলতলা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা অজন্তা মুখোপাধ্যায় জানান, তাঁদের স্কুলের প্রাকপ্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বারোশোর কিছু বেশি পড়ুয়া এই প্রতিষেধকের আওতাভুক্ত হচ্ছে। ৯ থেকে ১৬ জানুয়ারি সেখানে প্রতিষেধক দেওয়া হবে। নৈহাটি বয়েজ স্কুলের শিক্ষক শুভাশীষ চক্রবর্তী এবং মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর শাখার প্রধান শিক্ষক রাজা দে জানান, আগামী ৯ এবং ১৬ জানুয়ারি থেকে যথাক্রমে তাঁদের স্কুলে প্রতিষেধক দেওয়া হবে।

অন্যদিকে, হাওড়াতেও ১৫ বছর পর্যন্ত বয়সিদের সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে এই প্রতিষেধক দেওয়া হবে। রাজ্যের অন্যান্য জেলার মতো সেখানেও ৯ জানুয়ারি থেকে এই কর্মসূচি চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

You might also like!