kolkata

3 years ago

Higher Secondary Exam Results: ২৪ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ

Higher Secondary Exam Results (Symbolic Picture)
Higher Secondary Exam Results (Symbolic Picture)

 

কলকাতা, ১৫ মে  : উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ কবে তা নিয়ে সোমবার একটি টুইট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ সেখানেই তিনি জানান, আগামী সপ্তাহে ২৪ মে অর্থাৎ বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। প্রতিবারের মতো সংসদের সরকারি ওয়েবসাইটে থেকে ফল জানা যাবে।

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে ১৯ মে। আগেই তা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তার পাঁচ দিন পরেই প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের ফলও।

ব্রাত্যবাবু টুইটে জানিয়েছেন, ২৪ মে বেলা ১২টায় সাংবাদিক বৈঠকে ফল ঘোষণার পর ওই দিনই সাড়ে ১২টা থেকে পরীক্ষার্থীরা সকলে ফল জানতে পারবেন। বিভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে ফল জানা যাবে। আগামী ৩১ মে সংসদের তরফে স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

You might also like!