Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

4 months ago

WhatsApp Privacy Update: মেসেজ পড়লেই গায়েব! হোয়াটসঅ্যাপে আসছে আরও কড়া প্রাইভেসি ফিচার

WhatsApp Instant Disappearing Messages
WhatsApp Instant Disappearing Messages

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ব্যক্তিগত কথোপকথনকে আরও সুরক্ষিত করতে একের পর এক নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যেই ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’-এর মাধ্যমে নির্দিষ্ট সময় পরে চ্যাট মুছে যাওয়ার সুবিধা পেয়েছেন ব্যবহারকারীরা। এবার সেই নিরাপত্তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছে মেটা। শীঘ্রই হোয়াটসঅ্যাপে আসতে পারে এমন এক নতুন ফিচার, যেখানে মেসেজ পড়ার কিছুক্ষণের মধ্যেই তা অদৃশ্য হয়ে যাবে।

প্রযুক্তি মহলের খবর, জনপ্রিয় মেসেজিং অ্যাপটি বর্তমানে ‘আফটার রিডিং’ নামে একটি নতুন অপশনের পরীক্ষা চালাচ্ছে। আপাতত সীমিত সংখ্যক আইফোন ব্যবহারকারীদের মধ্যে এই ফিচার টেস্ট করা হচ্ছে। সফল হলে খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড-সহ সব প্ল্যাটফর্মেই তা চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারে ২৪ ঘণ্টা, ৭ দিন কিংবা ৯০ দিনের সময়সীমা বেছে নেওয়া যায়। সেই নির্দিষ্ট সময় পেরোলেই চ্যাট স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। তবে নতুন ‘আফটার রিডিং’ ফিচারে বিষয়টি হবে আরও আলাদা। এখানে প্রেরক ঠিক করে দিতে পারবেন, মেসেজটি পড়ার কতক্ষণ পর তা অদৃশ্য হবে। ৫ মিনিট, ১ ঘণ্টা বা ১২ ঘণ্টার মতো বিভিন্ন সময়সীমা বেছে নেওয়ার সুযোগ থাকতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, গ্রহীতা মেসেজটি খোলার পর থেকেই কাউন্টডাউন শুরু হবে। অর্থাৎ কেউ মেসেজটি পড়ামাত্র নির্ধারিত সময়ের মধ্যে সেটি মুছে যাবে। আর যদি মেসেজটি না-ও খোলা হয়, সেক্ষেত্রে ২৪ ঘণ্টা পর সেটি নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে বলে জানা গিয়েছে।


শুধু হোয়াটসঅ্যাপ নয়, সম্প্রতি ইনস্টাগ্রামেও আনা হয়েছে একই ধরনের ‘ইনস্ট্যান্টস’ ফিচার। যার মাধ্যমে রিয়েল-টাইম ছবি বা মুহূর্ত শেয়ার করা যায়, যা দেখার পর বা ২৪ ঘণ্টার মধ্যে মিলিয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রজন্ম এখন আর শুধু প্রকাশ্য পোস্টে সীমাবদ্ধ থাকতে চাইছে না। বরং ব্যক্তিগত এবং ক্ষণস্থায়ী যোগাযোগের প্রতিই ঝুঁকছে বেশি। সেই প্রবণতাকে মাথায় রেখেই মেটার এই নতুন উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

You might also like!