kolkata

3 years ago

Rashifal: এক নজরে দেখে নিন রবিবারের রাশিফল

Horoscope update of Sunday
Horoscope update of Sunday

 

মেষ রাশিঃ সরকারি কর্মচারীদের জন্য সময়টা একটু খারাপ। মায়ের চিকিৎসার ব্যাপারে ব্যস্ত হতে পারেন। পারিবারিক শান্তি বজায় থাকবে। 


বৃষ রাশিঃ নতুন কোনও উপায়ে উপার্জনের চেষ্টা না করাই ভাল হবে। বায়ুপথ এড়িয়ে চলাই শ্রেয়। ব্যক্তিগত সমস্যার বন্ধুর দ্বারা সমাধান হবে। কর্মে প্রচুর অনীহা থাকায় ব্যবসায় অবনতি দেখা দিতে পারে। দর্শনের আলোচনায় আপনি অনেক এগিয়ে থাকবেন।


মিথুন রাশিঃ সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। চেষ্টা না করলে ব্যবসায় সাফল্য পাবেন না। অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। সপরিবার ভ্রমণ হতে পারে। 


কর্কট রাশিঃ খেলাধুলায় সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। অংশীদারি ব্যবসায় না এগোনোই ভাল হবে। সন্তানদের জন্য অর্থব্যয় হতে পারে। ব্যবসায় অন্যকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝঞ্ঝাট থাকলেও পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে। 


সিংহ রাশিঃ থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ভাল সময়। বয়সেবয়সে ছোট কাউকে সাহায্য করতে হতে পারে। নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য লাভ করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞানচর্চার ক্ষেত্রে খুব উপযুক্ত সময়।


কন্যা রাশিঃ একাধিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে। ছোটখাটো পারিবারিক সমস্যা থাকলে মিটে যাবে। গুরুজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধি পেতে পারে। পরিশ্রম হবে প্রচুর। বাইরের লোকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। 


তুলা রাশিঃ প্রেমে জটিলতা দেখা দিতে পারে। ভ্রমণে হঠাৎ বাধা আসতে পারে। বুদ্ধির ভুলে কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন। চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার খরচ বৃদ্ধি পাবে। 


বৃশ্চিক রাশিঃ একাধিক পথে আয় বাড়তে পারে। খারাপ চিন্তার জন্য মনের উপর চাপ পড়তে পারে। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটতে পারে। কোনও সমস্যার সমাধান হতে পারে। কোনও রোগ থেকে উদ্ধার পেতে পারেন। দুপুরের পরে গাড়ি একটু সাবধানে চালান। স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। 


ধনু রাশিঃ বাড়ির ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল হবে। পরিশ্রম করেও তার ফলস্বরূপ কিছু পাবেন না। বাচ্চার দুরন্তপনায় অস্থির হতে হবে। ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। আধ্যাত্মিক কাজে যোগদান ও তাতে শান্তিলাভ। পারিবারিক ঝামেলায় মানসিক অবসাদ আসবে। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়।


মকর রাশিঃ সন্তানকে সহযোগিতা করতে পেরে শান্তি পাবেন। কোনও কাজের অগ্রগতি থেমে যেতে পারে। শরীর একটু খারাপ যেতে পারে। অতিরিক্ত আবেগপ্রবণ হলে কর্মে বিপত্তির যোগ। একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে। খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে। 


কুম্ভ রাশিঃ ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় দুঃখবোধ। চোখের সমস্যায় ভোগান্তি। উচ্চশিক্ষিতদের জন্য ভাল খবর বা যোগাযোগ আসতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীকে নিয়ে একটু নাজেহাল হতে পারেন। দাম্পত্য জীবনে সুখকর কোনও খবর পাবেন।  


মীন রাশিঃ নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। বাতজ সমস্যা থাকবে। বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন, বিবাদের যোগ আছে। ভ্রমণে গিয়ে অপদস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চপদস্থ কোনও ব্যক্তির জন্য পড়ে থাকা কার্য উদ্ধার। সন্তানদের বায়নায় নাজেহাল হতে হবে। 

You might also like!