Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

4 months ago

Donald Trump : ‘শেষ সুযোগ’, ইরানকে চাপ বাড়িয়ে ট্রাম্পের হুঁশিয়ারি—‘সময় দ্রুত ফুরোচ্ছে’

Trump warns Iran, laying down conditions.
Trump warns Iran, laying down conditions.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ইরানের সঙ্গে স্থায়ী চুক্তির লক্ষ্যে কিছুটা নমনীয় অবস্থান নিয়ে পাঁচ দফা শর্ত দিয়েছে আমেরিকা। তবে এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানায়নি তেহরান। এর মধ্যেই কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, “সময় দ্রুত ফুরিয়ে আসছে। ইরানকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে, নইলে আর কিছুই অবশিষ্ট থাকবে না।”

আপাতত ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষবিরতি চললেও, পরিস্থিতি যে কোনও মুহূর্তে গুরুতর আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, সাম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, এই আলোচনার মূল বিষয় ছিল ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের পরবর্তী রণকৌশল। আশঙ্কা করা হচ্ছে, আমেরিকার দেওয়া শর্ত যদি ইরান না মানে সেক্ষেত্রে নতুন করে হামলা হতে পারে ইরানের মাটিতে। এই ডামাডোলের মাঝেই নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে ইরানের উদ্দেশে কড়া বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রুথ হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। ওদের দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্যথায় কোনও কিছু অবশিষ্ট থাকবে না। কারণ সময় খুবই গুরুত্বপূর্ণ জিনিস।’ ট্রাম্পের এহেন হুঁশিয়ারি অবশ্য প্রথমবার নয়, এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগে একইরকম হুমকি দিয়েছিলেন ট্রাম্প, ইরান চুক্তিতে রাজি না হলে তাদের পুরো সভ্যতা ধ্বংস করার বার্তা দেওয়া হয়। সাম্প্রতিক এই বার্তায় সেই একই হুমকির সুর শোনা যাচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল।

উল্লেখ্য, চুক্তির লক্ষ্যে আমেরিকা ইরানকে যে ৫ শর্ত দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, ইরানকে একটি পরমাণু ঘাঁটি চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া, যুদ্ধের জেরে ইরান যে ক্ষতিপূরণের দাবি জানিয়েছিল আমেরিকার কাছে, তা কোনওভাবেই দেওয়া না। দাবি অনুযায়ী, ইরানকে ৪০০ কিলোগ্রাম ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে। এবং আমেরিকা ইরানের যে বৈদেশিক সম্পদ বাজেয়াপ্ত করেছে তার ২৫ শতাংশও ফেরানো হবে। অন্যদিকে, চলতি সপ্তাহের শুরুতে তেহরানের দাবিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেন মার্কিন প্রেসিডেন্ট। সতর্ক করে বলেন, এই যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে।

You might also like!