Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

4 months ago

Tea Time Snacks: বাড়িতেই বানান মুচমুচে ডালের পকোড়া! তেল কম টানবে, স্বাদও হবে দোকানের মতো

Crunchy Evening Snacks
Crunchy Evening Snacks

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিকেলের চায়ের সঙ্গে গরমাগরম পকোড়া— এই লোভ সামলানো সত্যিই কঠিন। বিশেষ করে বৃষ্টি কিংবা ছুটির বিকেলে ডালের পকোড়ার গন্ধ যেন আরও বেশি টানে। তবে রোজ বাইরে থেকে ভাজাভুজি খাওয়া শরীরের জন্য মোটেই ভালো নয়। তাই অনেকেই বাড়িতেই বানিয়ে নেন পছন্দের এই মুখরোচক খাবার। কিন্তু সমস্যা একটাই— বাড়িতে বানানো পকোড়া অনেক সময় নরম হয়ে যায়, আবার অতিরিক্ত তেলও টেনে নেয়। কয়েকটি সহজ কৌশল জানলেই কিন্তু পকোড়া হবে একেবারে দোকানের মতো মুচমুচে।

১) প্রথমে ভিজিয়ে রাখা মুগ ডাল থেকে জল পুরোপুরি ঝরিয়ে নিয়ে তবেই বাটুন। বাটা মুগ ডালের মিশ্রণ খুব ভাল করে ফেটিয়ে নিতে হবে, যাতে তার মধ্যে হাওয়া ঢুকতে পারে। মিশ্রণটি যত হালকা হবে, ততই ভাল। মিশ্রণটি হালকা হয়েছে কি না, তা বোঝার জন্য একটি জলের পাত্রে মিশ্রণটি অল্প একটু দিয়ে দেখুন। যদি ভাসতে থাকে, তা হলে বুঝবেন ভাজার জন্য একেবারে তৈরি।

২) পকোড়াতে মুচমুচে ভাব আনতে হলে ডালের মিশ্রণে ২ টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন।

৩) ডালের মিশ্রণে ১ চিমটে বেকিং সোডা দিলে, তবেই হবে দোকানের মতো কুড়মুড়ে।


৪) এ বার মিশ্রণে পেঁয়াজকুচি, আদাকুচি, ধনেপাতাকুচি, লঙ্কাগুঁড়ো, নুন, হলুদ মিশিয়ে তাতে এক হাতা গরম তেল মেশাতে ভুলবেন না। এই নিয়ম মানলে পকোড়া মুচমুচেও হবে আর তেলও কম টানবে।

৫) পকোড়া তেলে দেওয়ার সময়ে তেলের আঁচ যেন বেশি থাকে, সে দিকে নজর রাখতে হবে। পকোড়া তেলে দেওয়ার পর আঁচ কমিয়ে ভাজুন। তা হলে বাইরে থেকে মুচমুচে হবে আর ভিতর থেকে কাঁচাও থাকবে না।

তাই আর দেরি না করে, আজই বাড়িতে তৈরি করে ফেলুন সুস্বাদু ডালের পকোড়া। চায়ের কাপ হাতে পরিবারের সঙ্গে জমিয়ে আড্ডা আর তার সঙ্গে গরমাগরম মুচমুচে পকোড়া— মুহূর্তেই সন্ধেটা হয়ে উঠবে আরও আনন্দময়। স্বাদও থাকবে, আবার স্বাস্থ্য নিয়েও চিন্তা করতে হবে না।


You might also like!