Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

2 weeks ago

Vishwakarma puja wishes: বিশ্বকর্মা পুজো উপলক্ষে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতা-নেত্রীদের

CM Suvendu Adhikari ON Vishwakarma puja
CM Suvendu Adhikari ON Vishwakarma puja

 

কলকাতা, ১৮ সেপ্টেম্বর : বিশ্বকর্মা পুজো উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী| শুক্রবার তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, "স্থাপত্য, শিল্প ও সৃষ্টির দেবতা, দেবশিল্পী শ্রীশ্রী বিশ্বকর্মা পূজার এই পুণ্যলগ্নে রাজ্যবাসীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

আমাদের সমাজ ও সভ্যতার অগ্রগতির নেপথ্যে যাঁদের হাত প্রতিনিয়ত কাজ করে চলেছে, সেই সমস্ত কারিগর, স্থপতি, প্রযুক্তিবিদ, মেকানিক ও কলকারখানার সকল পরিশ্রমী শ্রমিক ভাই-বোনেদের জানাই আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম। আপনাদের নিরলস শ্রম, মেধা ও দক্ষতাই দেশ ও সমাজের উন্নয়নের মূল চালিকাশক্তি। দেবশিল্পী শ্রীশ্রী বিশ্বকর্মার আশীর্বাদে সকলের জীবন সুখ, সমৃদ্ধি ও সাফল্যে ভরে উঠুক। প্রতিটি কর্মক্ষেত্র নিরাপদ হোক, পশ্চিমবঙ্গের ঘরে ঘরে স্বনির্ভরতার আলো ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা করি।"

বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও শুক্রবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়েছেন সকলকে| বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এ দিন এক্স হ্যান্ডেলে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "স্থাপত্য, শিল্প ও সৃষ্টির দেবতা দেবশিল্পী শ্রীশ্রী বিশ্বকর্মার পূণ্যলগ্নে রাজ্যবাসীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। কারিগর, স্থপতি, প্রযুক্তিবিদ, মেকানিক ও সকল পরিশ্রমী শ্রমজীবী মানুষের নিষ্ঠা ও দক্ষতায় এগিয়ে চলুক সমাজ ও সভ্যতা। ভগবান বিশ্বকর্মার আশীর্বাদে সকলের জীবন হোক সুখ, সমৃদ্ধি ও সাফল্যে পরিপূর্ণ। শুভ বিশ্বকর্মা পূজা।"

You might also like!