Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Education Minister Bratya Bose:কলেজে ভরতিতে অনলাইন পোর্টাল নিয়ে আশ্বাস শিক্ষামন্ত্রীর

Education Minister Bratya Bose
Education Minister Bratya Bose

 

কলকাতা  : ২০২৪-’২৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া যে চালু করা হবে, তা আগেই জানিয়েছিল সরকার। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছিল শিক্ষা দফতর। তবে সেখানে কবে থেকে এটি চালু হতে চলেছে, তা বলা নেই। ফলে গত বছরের মত এবারেও অনিশ্চয়তায় কাটাচ্ছে বিপুল পরিমাণ শিক্ষার্থী। শনিবার তাঁদের আশ্বস্ত করলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

সরকারি সূত্রের দাবি, নির্বাচনের জন্য এই পোর্টালের উদ্বোধন আটকে ছিল। নির্বাচন মিটে যাওয়ার পরেই এই বিষয়ে তৎপর হয়েছে শিক্ষা দফতর। বিকাশ ভবন সূত্রে খবর, মঙ্গলবার এই পোর্টাল উদ্বোধন হতে পারে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি ।

গত ৮ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করে সংসদ। বিভিন্ন রাজ্যে কলেজে ভর্তি প্রক্রিয়া প্রায় শেষের মুখে। এই আবহে কলেজ ভর্তির পোর্টাল চালুর অপেক্ষায় রয়েছে দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা। শনিবার একটি শিক্ষা মেলায় এসে শিক্ষামন্ত্রী জানান, আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা শেষ পর্যায়ে চলছে। আশা করছি উনি খুব শীঘ্রই সবুজ সংকেত দিয়ে দেবেন৷ সবুজ সংকেত পেলেই উদ্বোধন হয়ে যাবে। আমার মনে হচ্ছে মঙ্গল বুধবারের মধ্যে হবে৷”

প্রসঙ্গত, কিছু মাস আগেই টেস্টিং প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে এই পোর্টালের। সেই টেস্টিংয়ে এখনও পর্যন্ত সবকিছুই ইতিবাচক। মূলত এই পোর্টালের মাধ্যমে সমস্ত সরকারি এবং সরকার পোষিত কলেজগুলিতে পড়ুয়াদের জন্য কতগুলো সিট আছে, তা জানা যাবে৷ পাশাপাশি ভর্তির ফি ও আবেদন পত্র জমা দেওয়া যাবে।

মূলত, কলেজে ভর্তির যে কারচুপি হয়, সেই অভিযোগে লাগাম দিতেই এই প্রয়াস শিক্ষা দফতরের। এই পোর্টালের মাধ্যমে একসঙ্গে ২৫টি আবেদন করা সম্ভব হলে বিকাশ ভবন সূত্রের খবর। সম্প্রতি কলকাতা হাইকোর্টের তরফে ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছে, তার জেরে পড়ুয়াদের খুব একটা সমস্যা হবে না বলেই জানিয়েছে শিক্ষা দফতর।

You might also like!