kolkata

3 years ago

Calcutta High Court : কর্মবিরতির ডাক কলকাতা হাই কোর্টের কর্মীদের

Calcutta High Court
Calcutta High Court

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মহার্ঘভাতা-সহ অন্যান্য প্রাপ্য সুবিধার দাবিতে কর্মবিরতিতে কলকাতা হাই কোর্টের কর্মীরা। কর্মবিরতির ডাক দিয়ে হাই কোর্টের বি গেটে অবস্থান বিক্ষোভে নেমেছে আদলত কর্মচারীদের ৫টি সংগঠনের কর্মীরা।   

ওই ৫ সংগঠনের প্রায় তিনশো জন স্থায়ী কর্মচারী এই অবস্থান বিক্ষোভে অংশ নিয়েছেন। কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভ দেখানো কর্মীদের দাবি, ন্যায্য মহার্ঘভাতা দিচ্ছে না রাজ্য সরকার। সরকারের নতুন পে কমিশন অনুযায়ীও বেতন পাচ্ছেন না তাঁরা। বাকি কর্মচারীদের পে কমিশন অনুযায়ী বকেয়া এক বছরের বেতন-সহ অন্যান্য সুবিধা রাজ্য দিলেও আদালত কর্মচারীদের ওই বকেয়া মেটানো হয়নি।  

কর্মবিরতির জেরে বিচারপতিদের মধ্যে অনেকেই এজলাসে বসেননি। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব-সহ অন্য কয়েক জন বিচারপতির বেঞ্চ বসলেও বেশির ভাগ মামলার শুনানি মুলতুবি হয়ে যাচ্ছে। ফলে কার্যত থমকে গিয়েছে উচ্চ আদালতের বিচারব্যবস্থা। 

You might also like!