kolkata

3 years ago

Kolkata News: মানিকতলার কাছে অটো উল্টে দুর্ঘটনা, মাথায় চোট পেলেন তরুণী

Auto overturned accident near Manikatala, young woman got head injury
Auto overturned accident near Manikatala, young woman got head injury

 

কলকাতা, ২৮ নভেম্বর : মানিকতলা থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ আসার সময় অটো উল্টে বিপত্তি। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ বিডন স্ট্রিটের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় মাথায় চোট পেয়েছেন পথচলতি এক তরুণী, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে দুর্ঘটনার কবলে পড়া যাত্রিবাহী অটোটি মানিকতলা থেকে সেন্ট্রাল অ্যাভিনিউের দিকে আসছিল। বিডন স্ট্রিটের কাছে রাস্তার উপর পড়ে থাকা বালিতে পিছলে যায় অটোর চাকা।

তখন হঠাৎই অটোর একদম সামনে চলে আসেন এক জন পথচলতি তরুণী। উল্টো দিক থেকে মুখোমুখি চলে আসে একটি স্কুটারও। দুর্ঘটনা এড়াতে অটোর মুখ অন্য দিকে ঘোরানোর চেষ্টা করেন চালক। উল্টে যায় অটোটি। স্কুটার আরোহী বেঁচে গেলেও পথচলতি ওই তরুণীকে ধাক্কা খাওয়ার হাত থেকে বাঁচাতে পারেননি অটোচালক। অটোটি গিয়ে সজোরে ওই তরুণীকে ধাক্কা মারে। আহত ১৯ বছরের তরুণীকে মল্লিক বাজারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই তরুণী মাথায় গভীর চোট পেয়েছেন বলে জানা গিয়েছে।

You might also like!