
কলকাতা, ৩০ জানুয়ারি : ভারতীয় ক্রিকেটের অনূর্দ্ধ ১৯ দলকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, “ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রথম অংশগ্রহণের পরেই অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে কী দুর্দান্ত জয় করল! এটি কেবল শুরু, আমি নিশ্চিত যে ভারতের মেয়েরা সামনের দিনগুলিতে আরও সাফল্য অর্জন করবে।“
প্রসঙ্গত, বারবার বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষমেশ হতাশা নিয়ে ফিরতে হয়েছে ভারতের মেয়েদের। সে ২০১৭ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ হোক বা ২০২০ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। বারবার সুযোগ থাকলেও ট্রফি জেতা হয়নি ভারতের মেয়েদের। এবার তাই সুবর্ণ সুযোগ ছিল। আর সেই সুযোগ কাজে লাগাল শেফালি বর্মার দল।
