kolkata

2 years ago

10 kg cannabis seized: হাওড়া থেকে ট্যাক্সি ধরে গাঁজা পাচারের চেষ্টা! মহিলা ও যুবক-সহ লক্ষাধিক টাকার মাদক আটক

10 kg cannabis seized by police (Symbolic Picture)
10 kg cannabis seized by police (Symbolic Picture)

 

হুগলি, ১ জুলাই : একেবারে সাধারণ যাত্রীদের মতোই ট্যাক্সি ভাড়া করে পাচার করা হচ্ছিল লক্ষাধিক টাকার গাঁজা। সেই মাদক-সহ এক মহিলা এবং এক যুবককে আটক করল পুলিশ। শনিবার ভোরে এই ঘটনা ঘটেছে হুগলির ব্যান্ডেলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে নাকা চেকিং চলচ্ছিল ব্যান্ডেলের কেওটা চেকপোস্ট এলাকায়। সেখানে একটি হলুদ ট্যাক্সিকে সন্দেহের বশে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি কলকাতার দিক থেকে হুগলির মগরার দিকে যাচ্ছিল। তল্লাশিতে ট্যাক্সি থেকে উদ্ধার হয় ১০ কিলোগ্রাম গাঁজা। ওই গাড়িতে চালক ছাড়াও ছিলেন এক মহিলা এবং এক যুবক। তাঁদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম কল্পনা হালদার, সাগর তামাং এবং গাড়িচালক পুরুষোত্তম ঝা। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল মাদক, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

You might also like!