Country

1 hour ago

Delhi-NCR Taxi-Auto Strike: দিল্লিতে ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট

Delhi-NCR Taxi-Auto Strike
Delhi-NCR Taxi-Auto Strike

 

নয়াদিল্লি, ২১ মে : দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকায় (এনসিআর) বৃহস্পতিবার সকাল থেকে ধর্মঘট শুরু করেছে অটো-ট্যাক্সি ইউনিয়ন-সহ একাধিক যাত্রী পরিবহণ সংস্থা। ‘অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস’ মঞ্চের ব্যানারে ৬৮টি পরিবহণ ইউনিয়ন ধর্মঘটে সামিল। বৃহস্পতিবার থেকে শনিবার, তিন দিন চলবে ধর্মঘট। অভিযোগ, জ্বালানির দাম ক্রমেই বাড়ছে, কিন্তু ভাড়া বাড়ছে না। যানবাহন পরিবহণের খরচ বহন করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন চালকেরা।

এই ধর্মঘটের জেরে এদিন সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সির সংখ্যা ছিল হাতে গোনা। তিন দিনের এই ধর্মঘট প্রসঙ্গে ট্যাক্সি চালক সোনু বলেন, ডিজেল, সিএনজি এবং পেট্রোলের দাম বাড়ার জন্যই এই ধর্মঘট পালিত হচ্ছে। একই ছবি দেখা গেছে অটোরিকশার ক্ষেত্রেও। ধর্মঘটে সাড়া দিয়ে দিল্লির রামলীলা ময়দানে সারি দিয়ে অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কিন্তু এদিন রাজধানীর রাস্তায় সেভাবে অটো চলতে দেখা যায়নি। অটো ও ট্যাক্সির সংখ্যা কম থাকায় অসুবিধায় পড়েন বহু যাত্রী।

You might also like!