
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার ছুটির দিন। সৈকতে ছুটি কাটাতে এসেছিলেন আমেরিকার মানুষ। সেখানেই নীল রঙের শর্টস পরে শার্ট ছাড়া হাজির হলেন আমেরিকার প্রেসিডেন্ট। চোখে কালো চশমা। মাথায় টুপিটি উল্টো দিকে ঘোরানো। পায়ে ‘ম্যাচিং’ নীল রঙা টেনিস শ্যু।যে ছবি দেখে রীতিমত বিস্মিত নেটমহল।
দিন ক’য়েক আগেই ডেলাওয়্যারের রোহোবোথে স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে বাইডেনের একটি ছবি পোস্ট করেছিলেন হোয়াইট হাউসের প্রেস সচিব। তবে, সেই ছবিতে বাইডেনের উর্ধ্বাঙ্গের পোশাক ছিল। নীল রঙের একটি পোলো টি-শার্ট পরেছিলেন জো। তবে তাঁর সাম্প্রতিক ছবিটি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করেন রোহোবোথের সৈকতে ছুটি কাটাতে আসা এক সাংবাদিক।
ছবিটি এক্সে পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘প্রেসিডেন্ট বাইডেন একটা দারুণ ঝলমলে দিন উপভোগ করছেন রোহোবোথের সৈকতে।’’বাইডেন আমেরিকার ইতিহাসে অন্যতম বয়ঃজ্যেষ্ঠ প্রেসিডেন্ট। যিনি ২০২৪ সালে সম্ভবত প্রেসিডেন্ট হিসাবে তাঁর দ্বিতীয় দফার দৌড় শুরু করবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
