Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Ukraine's Deputy Foreign Minister Emin Zaparova: আজ ভারতে আসছেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা।

r Emin Zaparova
r Emin Zaparova

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ:  ভারত বিশ্বের মানচিত্রে নিজের একটা শক্তিশালী জায়গা করে নিয়েছে। বিশ্ব যখন মার্কিন ও রুশ শক্তিতে বিভক্ত তখন,ভারত নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে বিশ্বকে শান্তির বার্তা দিয়ে চলেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত সফরে আসছেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (৯ এপ্রিল) নয়াদিল্লি পৌঁছবেন তিনি। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ সেনার হামলা শুরুর পরে এই প্রথম ইউক্রেনের কোনও মন্ত্রী ভারত সফরে আসছেন। 

চার দিনের সফরে জাপারোভা ভারতের পররাষ্ট্র সচিব বিনয়মোহন কাওয়াত্রা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি, উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিসরিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। অবশ্যই বৈঠকে দু'দেশের বাণিজ্য, শান্তি ও পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হবে।

  আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, জাপারোভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানাবেন। 

কূটনৈতিক সূত্রের খবর, রুশ আগ্রাসনের বিরুদ্ধে ভারতের নৈতিক সমর্থন এবং মানবিক সহায়তাও চাইতে পারেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযানের নির্দেশ দেওয়ার এক মাস পরেই ভারত সফরে এসেছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়েছিল তার। 

তাৎপর্যপূর্ণভাবে এখনও যুদ্ধ নিয়ে মস্কোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর জাতিসংঘে আনা কোনও প্রস্তাবই সমর্থন করেনি ভারত। সেই পরিস্থিতিতে ভারতে ইউক্রেনের আগমন বিশেষ তাৎপর্যপূর্ণ।

You might also like!