Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

New York: নিউইয়র্কে স্কুল বাস খাদে পড়ে নিহত দুইজন, আশঙ্কাজনক পাঁচ

Two dead, five critically injured after school bus falls into ditch in New York
Two dead, five critically injured after school bus falls into ditch in New York

 

নিউইয়র্ক, ২২ সেপ্টেম্বর: নিউইয়র্কে ফার্মিংডেল হাইস্কুলের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন । এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, বৃহস্পতিবার নিউ অরেঞ্জ কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটেছে। প্রথমে উদ্ধারকর্মীদের সহায়তায় বাস থেকে শিক্ষার্থীদের বের করা হয়। নিউইয়র্ক পুলিশের লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড এল. ম্যাজজোনকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি ফার্মিংডেল হাই স্কুলের ৪০ জন ছাত্র এবং চারজন প্রাপ্তবয়স্ক ছিল। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাজজোন বলেন, প্রাথমিক তদন্তে অনুমান বাসের সামনের টায়ার ফেইল হয়ে দুর্ঘটনাটি ঘটেছে। ফার্মিংডেল হাই স্কুলের মুখপাত্র জ্যাক মেন্ডলিঙ্গার বলেন, বাসটি ক্যাম্পের জন্য পেনসিলভানিয়ার গ্রিলির দিকে যাচ্ছিল।


You might also like!