Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

International

1 year ago

Trump Syria sanctions:সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুললেন ট্রাম্প

Trump foreign policy
Trump foreign policy

 

ওয়াশিংটন, ১ জুলাই : সিরিয়ার উপরে দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাতিল করল আমেরিকা। সোমবার এ সংক্রান্ত একটি এগজিকিউটিভ নির্দেশ জারি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের ফলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া আবার আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় যুক্ত হওয়ার সুযোগ পাবে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, এ আদেশে মূল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও সিরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ ছাড়া মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত, রাসায়নিক অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত ব্যক্তি, মাদক চক্র, ইসলামিক স্টেট ও ইরানপন্থী গোষ্ঠীগুলির উপরে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

You might also like!