Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Italy News:সাগরে ভাসছিল হাজারো কোটি টাকার কোকেন

Cocaine floating in the sea off eastern Sicily, Italy
Cocaine floating in the sea off eastern Sicily, Italy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃইতালিতে সাগরে ভাসমান অবস্থায় প্রায় দুই টন কোকেন পাওয়া গেছে। এই কোকেনের বাজারমূল্য ৪০ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ৪ হাজার ৬৫৯ কোটি টাকার বেশি।

ইতালির পূর্ব সিসিলির সমুদ্রে ভাসতে থাকা মূল্যবান ও ভয়ংকর এ মাদক গত সোমবার জব্দ করে দেশটির শুল্ক ও কাস্টমস পুলিশ। একে তারা এক অভিযানে রেকর্ড পরিমাণ কোকেন জব্দের ঘটনা বলছে।ইতালির আর্থিক অপরাধ ও চোরাচালানবিরোধী সংস্থা এক বিবৃতিতে বলেছে, প্রায় ৭০টি পানি প্রতিরোধী প্যাকেটে এই কোকেন সংরক্ষণ করা হয়েছিল। প্যাকেটগুলো সতর্কতার সঙ্গে আবদ্ধ (সিল) করা হয়েছিল। জেলেদের মাছ ধরার জাল দিয়ে সব কটি প্যাকেট একত্রে রাখা হয়েছিল। এর সঙ্গে আলো বিকিরণকারী একটি সংকেত ডিভাইস ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, বিচিত্র প্যাকেজিং পদ্ধতি ও ট্র্যাকিংয়ের জন্য আলো বিকিরণকারী ডিভাইসের উপস্থিতির মতো আলামত দেখে মনে হয়, এই কোকেন কোনো পণ্যবাহী জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, যাতে পরে তা উদ্ধার করা যায়।ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি গত সোমবার টুইট করে বলেন, এই অসাধারণ অভিযানের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে অভিনন্দন। তাঁর অবস্থান সব ধরনের মাদকের বিরুদ্ধে।

গত জুনে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ইতালির পুলিশ ২০২১ সালে মোট ২০ টন কোকেন জব্দ করে। এক বছরে এত কোকেন আগে কখনো জব্দ হয়নি। ২০১৮ সালে দেশটিতে ৩ দশমিক ৬ টন কোকেন জব্দ করা হয়েছিল।


You might also like!