Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

3 weeks ago

Donald Trump: হরমুজ প্রণালীকে 'ট্রাম্প প্রণালী' বলা উচিত, মন্তব্য মার্কিন রাষ্ট্রপতির

US President Donald Trump
US President Donald Trump

 

ওয়াশিংটন, ১০ সেপ্টেম্বর : হরমুজ প্রণালীকে 'ট্রাম্প প্রণালী' বলা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রপতি। ইরানের সমালোচনায় সরব হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, "ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আমেরিকা জয়লাভ করলেই তেলের দাম কমে যাবে; আর আমরা সেই জয়ের পথেই আছি। আমার মনে হয় হরমুজ প্রণালীর নাম বদলে 'ট্রাম্প প্রণালী' রাখা উচিত। আমি নিশ্চিত, এতে ইরানের নেতৃত্ব দারুণ খুশি হবে। অবশ্য আমার মনে হয় না তারা এ নিয়ে খুব একটা খুশি হবে। আসলে কোনও কিছুতেই তাদের খুশি হতে দেখি না। তাদের দেশটাই তো ভেঙে পড়ছে।"

ট্রাম্প আরও বলেন, "এখন আমাদের দেশ রাশিয়া ও সৌদি আরবের সম্মিলিত উৎপাদনের চেয়েও বেশি গ্যাস ও তেল উৎপাদন করছে। আমরাই এখন বিশ্বের বৃহত্তম (তেল উৎপাদনকারী)। আর এর মধ্যে ভেনেজুয়েলাও অন্তর্ভুক্ত—যাদের আমরা সবেমাত্র আমাদের এই ছোটখাটো মজুত ভাণ্ডারের সঙ্গে যুক্ত করেছি। এটি আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় তেল চুক্তি। ৬৫ বিলিয়ন ব্যারেল তেল এখন আমাদের দখলে, আর জানেন তো এর মেয়াদ কত বলা হচ্ছে? কত দিন চলবে? ৫০০ বছর। আমাদের সম্পর্কটা চমৎকার।"

ডালাসে আয়োজিত আরএনসি-র মধ্যবর্তীকালীন সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ২০২৬ সালে রিপাবলিকান পার্টি যদি সিনেট ও হাউস—উভয়ের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়, তবে তিনি প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫,০০০ ডলারের লভ্যাংশ প্রদান করবেন।

You might also like!