Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Sri Lanka : অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন শ্রীলংকা স্টেডিয়ামের দর্শকরা

Sri Lanka
Sri Lanka

 

কলম্বো, ৮ এপ্রিল : শনিবার মাঠে চলছিল শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠের খেলায় দেখা গেছে একের পর এক নাটকীয়তা। তবে এদিন মাঠের বাইরেও ঘটেছে অদ্ভুত এক ঘটনা। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ চলাকালে স্টেডিয়ামের উপর দিয়ে একটি বিমান উড়ে যায়। মাঠ পেরিয়ে বাউন্ডারির পাশ দিয়ে উড়ে যাওয়ার এক পর্যায়ে দর্শকদের খুব কাছে চলে আসে বিমানটি। এক পর্যায়ে দেখা দেয় দুর্ঘটনার আশংকাও। কারণ দর্শক এবং বিমানের চাকার মধ্যকার দূরত্ব ছিল তখন মাত্র কয়েক ফুটের।

প্রাকৃতিক নিদর্শনে ভরপুর কুইন্সটাউন শহরের অসাধারণ সুন্দর মাঠ জন ডেভিস ওভাল। মাঠের চারপাশেই দারুণ সব প্রাকৃতিক নিদর্শন। মাঠ ঘেঁষেই আছে প্রাগৈতিহাসিককালে গড়ে ওঠা পাহাড়। পাহাড়ের ঢলে গড়ে ওঠা স্টেডিয়ামটিতে দর্শকদের জন্য গ্যালারির খুব একটা ব্যবস্থা নেই।

সামান্য পরিমাণ কিছু গ্যালারি ছাড়া দর্শকদের জন্য বসার ব্যবস্থা রয়েছে বাউন্ডারি লাইনের বাইরের ঘাসে। বাউন্ডারি লাইনের বাইরে বসে ছিলেন বেশকিছু দর্শক। এমন সময় আচমকা বিমানটা তাদের মাথার ওপর দিয়ে উড়ে যায়। শুরুর দিকে বিমানটি দেখে ভ্রুক্ষেপ না করলেও সেটা কাছে আসতে শুরু করলে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন দর্শকরা। তবে সেই সামান্য কয়েকটি মুহূর্ত পেরিয়ে গেলে আবার হাঁফ ছেড়ে বাঁচেন দর্শকরা।

You might also like!