
নাসা, ২৭ জুনঃ ভয়াবহ সৌরঝড়ে বিপদের মুখে দাঁড়িয়ে মহাকাশের স্যাটেলাইট বা উপগ্রহগুলি। এমটাই সতর্কবাণী দিল নাসা। জানা যাচ্ছে, সৌরবায়ু পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা ২০ বছরের মধ্যে সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে। সেই কারণে ঝুঁকির মুখে পড়েছে উপগ্রহগুলি।
'লাইভ সায়েন্স'-এর রিপোর্ট জানাচ্ছে, এই সৌরঝড়গুলি বাড়িয়ে দিয়েছে ফার্মোস্ফিয়ারের তাপমাত্রা। নাসার থার্মোস্ফিয়ার ক্লাইমেট ইনডেক্স (TCI) এই বর্ধিত তাপমাত্রা পরিমাপ করেছে। তা মোতাবেক মার্চের ১০ তারিখ তা সর্বোচ্চ ছিল।
জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে জিওম্যাগনেটিক ঝড়ের জন্য এই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। সাধারণভাবে একটি ঝড়ের পর এই তাপমাত্রা কমে যায়। কিন্তু, যেহেতু সৌরঝড় একাধিকবার এসেছে সেক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি সংক্রান্ত এই সমস্যা তৈরি হয়েছে।
জুনের ২০ তারিখ ভয়াবহ সৌরঝড় ওঠে। এর প্রভাব পৃথিবীতেও পড়তে পারে এই আশঙ্কা করা হয়েছিল। স্পেস ওয়েদারের তরফে বলা হয়, মঙ্গল ও শুক্রে সরাসরি সৌরঝড়ের প্রভাব পড়তে পারে। শুক্রগ্রহে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে সৌরঝড়ের, জানানো হয়েছিল এমনটাই। সেক্ষেত্রে অনেকটাই উজ্জ্বল হতে পারে শুক্র।
এক্ষেত্রে বড় বিপদ এড়াতে পারে পৃথিবী। তবে, সৌর তরঙ্গের ঝাপটার প্রভাব পড়তে পারে স্যাটেলাইটের উপর। প্রসঙ্গত, ১৯৯৫ সালে ২ ডিসেম্বর নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির পাঠানো স্যাটেলাইট মারফত এই তথ্যগুলি উঠে আসে।
