
জোহানেসবার্গ, ১২ জুন : ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আফ্রিকা । রবিবার রাতে রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্পটি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে আঘাত হানে। সামান্য ক্ষয়ক্ষতির খবর ।
ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য মতে, ভূমিকম্পে গৌতেং প্রদেশের ভবনগুলো কেঁপে ওঠে।।ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের পাশেই দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর এবং বাণিজ্যিক কেন্দ্র জোহানেসবার্গ অবস্থিত। পুরো প্রদেশের বাসিন্দারা এ কম্পন অনুভব করেছেন। অনেকে ছোটখাটো কিছু কাঠামোগত ক্ষতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।
