Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

International News:রাশিয়ার জলযান পশ্চিমী দেশগুলোর উপর নানা খবরদারি শুরু করেছে

Russia's ships have started spying on Western countries
Russia's ships have started spying on Western countries

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে ব্রিটেন সহ একাধিক পশ্চিমী দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। সূত্রের খবর,ইউরোপের আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করার জন্য রাশিয়া সচেষ্ট হয়েছে। উত্তর সাগরের তলদেশ দিয়ে যাওয়া যোগাযোগ ক্যাবল নষ্ট করতে মাছ ধরার ট্রলার ও গবেষণা জাহাজের ছদ্মবেশে গুপ্তচর জাহাজ মোতায়েন করেছে রাশিয়া। বৃহস্পতিবার এমনটাই অভিযোগ করেছে ইউরোপের দেশগুলো। বিবিসি, ইন্ডিপেনডেন্টসহ একাধিক ইউরোপীয় সংবাদমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও এই অভিযোগ রাশিয়া অস্বীকার করেছে।

  ইউক্রেন যুদ্ধের পর থেকেই ইউরোপের অধিকাংশ দেশই রাশিয়ার বিরুদ্ধে নানাবিধ নিষেধাজ্ঞা, অবরোধ আরোপ করেছে। তার দেশগুলো মস্কোর বিরুদ্ধে ইউরোপের যোগাযোগব্যবস্থা ধ্বংসের গুরুতর অভিযোগ এনেছে। 

ইউরোপভিত্তিক বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়,সাগরের তলদেশ দিয়ে যাওয়া যোগাযোগব্যবস্থার ক্যাবল ধ্বংস করতে মস্কো নাশকতার পরিকল্পনা করছে। এসব ক্যাবল নষ্ট করতে রাশিয়া গোয়েন্দা জাহাজ বহর মোতায়েন করেছে বলেও দাবি করেছে সংবাদমাধ্যমগুলো। তবে তারা জোরালো কোনো তথ্য-প্রমাণ দিতে পারে নি। প্রতিবেদনে বলা হয়েছে,ব্রিটেন,নরওয়ে ও সুইডেন এ ব্যাপারে সম্পূর্ণ সচেতন। তারা আশঙ্কা প্রকাশ করছে মস্কো হয়তো এবার সরাসরি যুদ্ধের দিকে যেতে চাইছে।


 

You might also like!