
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃকৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকিকে ‘বাস্তব’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েনের নিন্দা করার কয়েকদিন পর তিনি এই মন্তব্য করলেন।
মঙ্গলবার (২০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে প্রেসিডেন্ট পুতিনের হুমকি ‘বাস্তব’ বলে জানিয়েছেন বাইডেন। এর আগে বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েনকে গত শনিবার ‘একদম দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করেছিলেন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট।
