
দুরন্তবার্তা ডিজিটাল ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রায় ৪০০ দিন হতে চললো। কিন্তু যুদ্ধ কমার কোনো লক্ষণ নেই। এর মধ্যে আবার আগ্রাসী হয়ে উঠেছে রাশিয়া। আন্তর্জাতিক সূত্রের খবর,ইউক্রেনের পূর্বঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষ্যে ৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সেনাপ্রধান পাভলো কিরিলেনকো জানান, রুশ বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ দিয়ে স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টার দিকে এ হামলা চালিয়েছে।
পাভলো কিরিলেনকো বলেন, এসব হামলায় ৫টি অ্যাপার্টমেন্ট ভবন এবং পাঁচটি বাড়ি ধ্বংস হয়ে গেছে।
অসামরিক মানুষের উপর এই আক্রমণের তীব্র প্রতিবাদ করেছে পশ্চিমী রাষ্ট্রগুলো। স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, কমপক্ষ্যে ৭ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ধবংসস্তূপের নিচে এক শিশু চাপা পড়ে আছে। উদ্ধারকর্মীরা এখনও অভিযান চাণিয়ে যাচ্ছেন।
এক টেলিগ্রামবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া আবাসিক এলাকায় বর্বরোচিত হামলা চালিয়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়ছে। জেলেনস্কি আরও বলেন, প্রকাশ্য দিবালোকে এভাবে সাধারণ মানুষের উপর রাশিয়ার আক্রমণ প্রমাণ করে,রাশিয়া কোনো যুদ্ধনীতি মনে না। তারা শুধু হত্যালীলা চালাতে চায়। এর ফল রাশিয়াকে পেতে হবে।
