Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Russia-Ukraine War: রুশ-মার্কিন সংঘাট তুঙ্গে! ৭ দিনের মধ্যে মার্কিন কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ

Russian-American relations peak! US diplomat ordered to leave Russia within 7 days
Russian-American relations peak! US diplomat ordered to leave Russia within 7 days

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সবে শেষ হয়েছে G20 সম্মেলন। আর ঠিক সেই সময় মার্কিন কূটনীতিকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আনলো রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে তলব করে দূতাবাসের প্রথম সেক্রেটারি জেফরি সিলিন ও দ্বিতীয় সেক্রেটারি ডেভিড বার্নস্টেইনকে সাত দিনের মধ্যে রাশিয়া ত্যাগ করতে বলা হয়েছে। অভিযোগ ওই দুই কূটনীতিক বিদেশিদের সহযোগিতা করার  অভিযুক্ত রুশ নাগরিক রবার্ট শোনাভের সঙ্গে তারা যোগাযোগ রাখছিল ও অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছিল। যদিও এই অভিযোগ সঙ্গে সঙ্গে তারা অস্বীকার করেছেন।

কিন্তু পুতিন সরকার এই অভিযোগকে সত্যি বলেই তাদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার নিবিড় সম্পর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বাইডেন।

উত্তর কোরিয়ায় সফরের জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন কিম জং উন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার এই আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন। তিনি জানিয়েছেন উত্তর কোরিয়ায় সফর করবেন। দুদেশের এই দুই শীর্ষ নেতার নজিরবিহীন বৈঠকেই পুতিনকে আমন্ত্রণ জানান কিম। কিন্তু এই দুই দেশের সম্পর্কের উন্নয়নে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘ মায়াদি হতে চলেছে বলেই কূটনৈতিক মহল মনে করেছেন।

You might also like!