International

2 years ago

Rohingyas threat to law, Bangladesh War Affairs Minister: রোহিঙ্গারা দেশের আইনশৃঙ্খলার জন্য হুমকি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Bangladesh Liberation War Affairs Minister
Bangladesh Liberation War Affairs Minister

 

ঢাকা, ১৩ জুন: মায়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা দেশের আইনশৃঙ্খলার জন্য হুমকি। তারা আইনশৃঙ্খলা কোনওভাবেই মানতে চায় না। বাংলাদেশের আইনে তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

মঙ্গলবার বাংলাদেশের সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব কথা উঠে এসেছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আকম মোজাম্মেল হক আরও বলেন, বাংলাদেশের নাগরিক না হওয়ায় প্রচলিত আইনে রোহিঙ্গাদের গ্রেফতার করা যায় না, বিচার করাও কঠিন। বিদেশি সংস্থার কারণেও অনেক সময় পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে যায়।

You might also like!