
কাঠমান্ডু, ১৭ মার্চ : নেপালের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন জনতা সমাজবাদী পার্টির রাম সহায় প্রসাদ যাদব। শুক্রবার নেপালের নির্বাচন কমিশন এই ঘোষণা করেছে। রাম সহায় প্রসাদ যাদব নেপালের তৃতীয় উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। রাম সহায় ৩০,৩২৮টি ভোট পেয়েছেন, যখন সিপিএন-ইউএমএল-এর অষ্ট লক্ষ্মী শাক্য ১৬,৩৩২৮টি ভোট পেয়েছেন এবং জনমত পার্টির মমতা ঝা শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে ২,৫৩৭টি ভোট পান।
একইভাবে, জনতা সমাজবাদী পার্টির প্রমিলা যাদব, যিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা করেছিলেন, তিনি পেয়েছেন ৪৮ ভোট। রাম সহায় ৫৮.০২ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাক্য ৩১.২৩ শতাংশ ভোট পেয়েছেন।
