International

2 years ago

Narendra Modi at Abu Dhabi: আবুধাবিতে নাহিয়ানের সঙ্গে মিলিত মোদী, দ্বিপাক্ষিক বৈঠক দুই রাষ্ট্রনেতার মধ্যে

Narendra Modi  met  Sheikh Mohammed bin Zayed Al Nahyan
Narendra Modi met Sheikh Mohammed bin Zayed Al Nahyan

 

আবুধাবি, ১৫ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবুধাবি পৌঁছে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে। ফ্রান্স সফর সেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সকালেই সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবুধাবিতে পৌঁছন, শনিবার ভোররাতেই ফ্রান্স থেকে আবুধাবির উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। আর সকালেই (ভারতীয় সময়) পৌঁছে যান আবুধাবিতে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পরে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী মোদী। দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ, শক্তি, নিরাপত্তা এবং জনযংযোগ সহ বিস্তৃত ক্ষেত্রে সুসংহত কৌশলগত অংশীদারীত্বের সম্পর্ক বিদ্যমান। সংযুক্ত আরব আমিরশাহী, ভারতের অন্যতম প্রধান বাণিজ্য সহযোগী।


You might also like!